Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

পদ্মা সেতু উদ্বোধন: বাগেরহাটে ট্যুরিস্ট পুলিশের ফ্রি স্বাস্থ্য ক্যাম্প

  • Md.Liton
  • আপডেট টাইম : 11:41:03 pm, Saturday, 25 June 2022
  • 147 বার

বাগেরহাট প্রতিনিধি:স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনকে স্মরণীয় করে রাখতে ব্যতিক্রম উদ্যোগ নিয়েছে ট্যুরিস্ট পুলিশ খুলনা রিজিয়ন।বাংলাদেশ পুলিশের বিশেষ এই ইউনিটটির উদ্যোগে শনিবার (২৫ জুন) দিনব্যাপী বাগেরহাটের মোংলা উপজেলার মামার ঘাট এলাকায় বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প করা হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা ‘আমাদের গ্রাম’র ডিজিটাল স্বাস্থ্য সেবা প্রকল্পের কারিগরি সহায়তায় সকালে ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ট্যুরিস্ট পুলিশ খুলনা রিজিয়নের পুলিশ সুপার দেওয়ান লালন আহমেদ।

এ সময় বাংলাদেশের প্রথম এভারেস্ট জয়ী ও আমাদের গ্রাম স্বাস্থ্যসেবা প্রকল্পের বোর্ড অফ ডিরেক্টরের সদস্য মুসা ইব্রাহীম, আমাদের গ্রামের কর্মকর্তা শেখ সাদীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এদিন প্রায় ৫ শতাধিক দরিদ্র মানুষকে বিনামূল্য স্বাস্থ্য পরীক্ষা ও ওষুধ সরবরাহ করা হয়।

পুলিশ সুপার দেওয়ান লালন আহমেদ বলেন, ১৬ ডিসেম্বরের মতো ২৫ জুন আমাদের আত্মপ্রত্যয়, আত্মবিশ্বাস ও সগৌরবের আরেকটি বিজয় দিবস। তাই এদিনটি স্মরণীয় করে রাখতে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে কিছুটা হলেও হতদরিদ্র মানুষের উপকার করতে পেরেছি, এটাই আমাদের প্রশান্তি। ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

পদ্মা সেতু উদ্বোধন: বাগেরহাটে ট্যুরিস্ট পুলিশের ফ্রি স্বাস্থ্য ক্যাম্প

আপডেট টাইম : 11:41:03 pm, Saturday, 25 June 2022