Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

পদ্মা সেতু উদ্বোধনের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ হবে : শেখ হেলাল

  • Md.Liton
  • আপডেট টাইম : 07:17:06 pm, Friday, 17 June 2022
  • 172 বার

পদ্মাসেতু উদ্বোধন উপলক্ষে বাগেরহাট সার্কিট হাউসে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট:বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন দেখতেন যমুনা সেতু হবে, পদ্মা সেতু হবে। পদ্মা সেতুর চালু মধ্য দিয়ে বঙ্গবন্ধুর সেই স্বপ্ন পূরণ হবে। সেই সাথে কোটি বাঙ্গালীর মনের আশা পূরণ হবে বলে দাবি করেন তিনি। শুক্রবার (১৭ জুন) বিকেলে পদ্মাসেতু উদ্বোধন উপলক্ষে বাগেরহাট সার্কিট হাউসে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। ২৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধন করবেন। এ উপলক্ষে জনসভার আয়োজন করা হয়েছে। পদ্মা সেতুর উদ্ভোধনী অনুষ্ঠানে পরিবহন সল্পতার কারনে আমরা মাত্র ৫ থেকে ১০ শতাংশ মানুষকে অনুষ্ঠানে হাজির করতে পারবো। যারা অনুষ্ঠানে যেতে পারবেন না তারা নিজ নিজ এলাকায় জেলা, উপজেলা প্রশাসণ ও দলীয় আয়োজনে প্লাকাড, ফেস্টুন নিয়ে মিছিল করবে। বড পর্দায় পদ্মা সেতুর উদ্ভোধনী অনুষ্ঠানসহ প্রধানমন্ত্রীর পদ্মাপাড়ের মহাসমাবেশের বক্তব্য শুনবেন। এমপি হেলাল আরো বলেন, আওয়ামী লীগ সরকারকে নিয়ে দেশী-বিদেশী ষড়যন্ত্র ও প্রতিকুলতা মোকাবিলা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বপ্নের পদ্মা সেতু বাস্তবায়ন করে প্রমান করেছেন, তিনি বঙ্গবন্ধুর মেয়ে। বঙ্গবন্ধু স্বপ্ন দেখতেন, এক সময়ে প্রমত্তা পদ্মায় সেতু হবে। পদ্মা সেতু নির্মাণ করে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর সেই স্বপ্ন বাস্তবায়ন করেছেন। পদ্মা সেতু নির্মাণের ফলে দক্ষিণাঞ্চলের মানুষ সারা দেশের সাথে এক সুতোয় মিলিত হয়েছে। এখন এই অঞ্চলের মানুষকে আর পদ্মা পাড়ে দিয়ে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট ও বিড়ম্বনায় পড়তে হবে না। সেতু উদ্বোধনে পদ্মা পাড়ের আনন্দ আমেজ সারা দেশে ছড়িয়ে দিতে তিনি দলীয় নেতাকর্মীদের নিদের্শনা দেন। আপনারা উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বে সুশৃংখল ও স্বতস্ফুর্তভাবে জনসভায় অংশগ্রহণ করবেন। দেশ ও জাতির স্বার্থে আওয়ামী লীগের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান বর্ষিয়ান এই নেতা।

বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহসভাপতি এ্যাড. শাহ-ই আলম বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য এ্যাড. আমিরুল আলম মিলন, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. ভুইয়া হেমায়েত উদ্দিন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ, বাগেরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আক্তারুজ্জামান বাচ্চু প্রমুখ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

পদ্মা সেতু উদ্বোধনের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ হবে : শেখ হেলাল

আপডেট টাইম : 07:17:06 pm, Friday, 17 June 2022