Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

পরীক্ষায় পাশ করিয়ে দেওয়ার কথা বলে অর্থ আদায়ের অভিযোগ

  • Md.Liton
  • আপডেট টাইম : 05:30:45 pm, Thursday, 1 December 2022
  • 196 বার

মোরেলগঞ্জ প্রতিনিধি:বাগেরহাটের মোরেলগঞ্জে ফকিরবাড়ি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র সাকিব হোসেনের কাছ থেকে টেস্ট পরীক্ষার ইংরেজি বিষয়ে পাশ করানোর কথা বলে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে সহকারি শিক্ষক পশুপতি বর্মন (শিমুল)’র বিরুদ্ধে। বৃহস্পতিবার এ ঘটনায় প্রধান শিক্ষকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই শিক্ষার্থী। অভিযোগের বিষয়টি নিয়ে জরুরী বৈঠকে বসেছেন শিক্ষক পরিষদ।

প্রাপ্ত অভিযোগে জানা গেছে, উপজেলার হোগলাবুনিয়া ইউনিয়নের কালিকাবাড়ি গ্রামের আসলাম ফকিরের ছেলে ফকিরবাড়ি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র। সাকিব হোসেনের নিকট থেকে টেস্ট পরীক্ষায় ইংরেজী দুই বিষয়ে উর্ত্তীণ করানোর কথা বলে ওই বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক পশুপতি বর্মন ২ হাজার টাকা গ্রহণ করেন। অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে একই ক্লাশের ৭/৮ জন ছাত্রের কাছ থেকে ওই শিক্ষক টাকা গ্রহন করেন।পরবর্তীতে টেষ্ট পরীক্ষায় সাকিব হোসেন অকৃতিকার্য হলে প্রধান শিক্ষক বরাবরে সহকারী শিক্ষকের নেওয়া উক্ত টাকা ফেরৎ চেয়ে অভিযোগ দায়ের করেন।

ছাত্রের মা নাছিমা বেগম বলেন, ইংরেজী স্যারে প্রাইভেট এবং পরীক্ষার খরচ বাবদ ছেলে সাকিবের কাছে ২৫শ’ টাকা চায়। পরবর্তীতে তাকে ২ হাজার টাকা দেওয়া হয়।

সহকারী শিক্ষক পশুপতি বর্মন শিমুল তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বলেন, বিদ্যালয়ের দলাদলীর ষড়যন্ত্রের শিকার তিনি। প্রাইভেট নয় অতিরিক্ত ক্লাসের এ্যাডভান্স বাবদ টাকা চাওয়া হয়েছে।

এ বিষয়ে ফকিরবাড়ি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান খান বলেন, সহকারী শিক্ষক পশুপতি বর্মনের বিরুদ্ধে এক ছাত্রের লিখিত অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে শিক্ষকদের নিয়ে জরুরি বৈঠকে বসা হয়েছে। ঘটনাটি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এ সর্ম্পকে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জিহাদ হাসান বলেন, ছাত্রদের কাছ থেকে কোচিং করানো বাবদ অগ্রীম কোন টাকা গ্রহণ করতে পারবেনা কোন শিক্ষক। তবে, ওই প্রতিষ্ঠানের খোঁজ খবর নেওয়া হচ্ছে। ঘটনার সত্ত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

পরীক্ষায় পাশ করিয়ে দেওয়ার কথা বলে অর্থ আদায়ের অভিযোগ

আপডেট টাইম : 05:30:45 pm, Thursday, 1 December 2022