Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে পারের অপেক্ষায় ৭ শতাধিক ট্রাক

  • Md.Liton
  • আপডেট টাইম : 12:11:49 pm, Friday, 28 August 2020
  • 374 বার

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট পারপারের অপেক্ষায় রয়েছে সাত শতাধিক পণ্যবোঝাই ট্রাক। ছোট গাড়ি (প্রাইভেটকার) সরাসরি পার হলেও পাটুরিয়া ঘাটের দু’টি ট্রাক টার্মিনালে সাড়ে তিন শতাধিক পণ্যবোঝাই ট্রাক ও ওয়েট স্কেলের সামনে শতাধিক ট্রাক সিরিয়ালে রয়েছে।

এছাড়া উথুলী সংযোগ মোড়ে পাটুরিয়া অভিমুখে আরও আড়াই শতাধিক পণ্যবোঝাই ট্রাক আটকিয়ে রাখা হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) সকাল ৯টার দিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া ঘাট শাখার বাণিজ্য বিভাগের সহকারী ব্যাবস্থাপক মহিউদ্দিন রাসেল বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, প্রতি বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকেই পণ্যবোঝাই ট্রাকের চাপ বাড়তে থাকে। আমরা অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহী পরিবহন পার করে থাকি। যার কারণে ঘাট এলাকায় কিছু বাড়তি সময় পণ্যবোঝাই ট্রাকগুলোকে অপেক্ষমান থাকতে হয়। পাটুরিয়ায় দু’টি ট্রাক ট্রার্মিনালে সাড়ে তিন শতাধিক পণ্যবোঝাই ট্রাক রয়েছে ও ঘাটের ওয়েট স্কেলের সামনে আরও শতাধিক পণ্যবোঝাই ট্রাক আছে। শুনেছি উথুলী মোড়েও কিছু ট্রাক আটকিয়ে আছে। বর্তমানে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ১৬টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির বাংলানিউজকে জানান, পাটুরিয়া ঘাটে পণ্যবোঝাই ট্রাকের বাড়তি চাপ কমাতে উথুলী সংযোগ মোড়ে আড়াই শতাধিক পণ্যবোঝাই ট্রাক আটকিয়ে রাখা হয়েছে। ঘাট এলাকার চাপ কমে গেলে সিরিয়াল অনুযায়ী পাটুরিয়া ঘাটের অভিমুখে পণ্যবোঝাই ট্রাকগুলোকে ছেড়ে দেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে পারের অপেক্ষায় ৭ শতাধিক ট্রাক

আপডেট টাইম : 12:11:49 pm, Friday, 28 August 2020