Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

পিচ্চি হান্নানকে নিয়ে সিনেমা

  • Md.Liton
  • আপডেট টাইম : 07:22:50 pm, Monday, 26 February 2024
  • 285 বার

আমার ডেক্স:বাংলাদেশের একসময়ের শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হান্নানকে নিয়ে তৈরি হচ্ছে সিনেমা। ‘হান্নান’ নামের যৌথ প্রযোজনার সিনেমাটি বানাবেন ভারতীয় পরিচালক শুভজিৎ রায় চক্রবর্তী। চাঁদপুর জেলার ফরিদগঞ্জের সন্তান হান্নান বাবার কাঁচামালের ব্যবসায় সহযোগিতা করতে চলে আসেন ঢাকার কারওয়ান বাজারে। সেখান থেকে ধীরে ধীরে ছোটখাটো চুরি, ছিনতাই থেকে জড়িয়ে পড়েন মানুষ হত্যায়। অল্প দিনেই বিপুল পরিমাণ সম্পদের মালিক হয়ে যান। কেউ তাঁর কর্মকাণ্ডে বাধা দিলেই খুন করতেন। দৈহিক গড়নে খাটো হওয়ার কারণে সবাই তাঁকে ডাকত পিচ্চি হান্নান বলে। ২০০৪ সালে র‍্যাবের ক্রসফায়ারে মারা যাওয়ার আগে তাঁর নামে খুনের মামলা ছিল ২১টি। সেই পিচ্চি হান্নান এবার সিনেমার গল্পে।

হান্নান সিনেমার নামভূমিকায় অভিনয় করবেন বাংলাদেশের জয় চৌধুরী। তাঁর সঙ্গে আছেন পশ্চিমবঙ্গের দুই নায়িকা পূজা বন্দ্যোপাধ্যায় ও মধুরিমা বসাক। পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম আজকালের কাছে খবরটি নিশ্চিত করেছেন সিনেমাটির প্রযোজক অরিত্র দাস। তাঁর সঙ্গে যৌথ প্রযোজনায় রয়েছে বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠান জোনাস ফিল্মস ইন্টারন্যাশনাল। ভারতীয় প্রযোজক অরিত্র বলেন, ‘একদম মশালা সিনেমা যাকে বলে, সেটাই বানাতে চলেছি। রোমান্স আছে, থাকবে ভরপুর অ্যাকশনও। মুসলিম পরিবারের গল্প বলবে এই সিনেমা।’

প্রযোজনা প্রতিষ্ঠান থেকে আনুষ্ঠানিকভাবে জানানোর আগে হান্নান সিনেমাটি নিয়ে কিছু বলতে চান না জয় চৌধুরী। তবে এতে অভিনয়ের বিষয়টি স্বীকার করেছেন তিনি। জানা গেছে, আগামী মার্চে সিনেমার অভিনয়শিল্পীদের লুক ঠিক করা হবে। এরপরেই আসবে আনুষ্ঠানিক ঘোষণা।

‘হান্নান’ সিনেমার নামভূমিকায় অভিনয় করবেন বাংলাদেশের জয় চৌধুরী। তাঁর সঙ্গে আছেন পশ্চিমবঙ্গের দুই নায়িকা পূজা বন্দ্যোপাধ্যায় ও মধুরিমা বসাক। সবকিছু ঠিক থাকলে আগামী জুলাই থেকে শুরু হবে শুটিং।

শুটিংয়ের আগে ভালোভাবে প্রস্তুতি নিতে চান নির্মাতা। তাই প্রায় তিন মাস রিহার্সাল করার কথা রয়েছে পুরো টিমের। সবকিছু ঠিক থাকলে আগামী জুলাই থেকে শুরু হবে শুটিং। এতে আরও অভিনয়ের কথা রয়েছে কৌশিক গাঙ্গুলী, দেবশ্রী গাঙ্গুলী, বিশ্বজিৎ ঘোষ ও কাজী জারার।

হান্নান সিনেমার গানেও থাকছেন বাংলাদেশের শিল্পীরা। সম্প্রতি ‘মন দিয়েছি’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছেন বালাম ও কোনাল। গানটির কথা, সুর ও সংগীতায়োজন করেছেন লিংকন রায় চৌধুরী। এ ছাড়া শোনা যাচ্ছে, এতে থাকবে ভারতের কিংবদন্তি সংগীত পরিচালক বাপ্পী লাহিড়ির একটি অপ্রকাশিত গান।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

পিচ্চি হান্নানকে নিয়ে সিনেমা

আপডেট টাইম : 07:22:50 pm, Monday, 26 February 2024