Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি
নৌকাসহ ট্রলার জব্দ

পূর্ব সুন্দরবনে অবৈধভাবে কাঁকড়া আহরণের সময় ১৬ জেলেকে আটক

  • Md.Liton
  • আপডেট টাইম : 12:34:07 am, Friday, 29 December 2023
  • 211 বার

বাগেরহাট প্রতিনিধি:পূর্ব সুন্দরবনে পাশ-পারমিট ছাড়া অবৈধভাবে কাঁকড়া আহরণের সময় ১৬ জেলেকে আটক করেছে বনরক্ষীরা। আটক জেলেদের বৃহস্পতিবার (২৮ডিসেম্বর) সকালে শরণখোলা রেঞ্জে অফিসে নিয়ে আসা হয়। পরে তাদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে দুপুরে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে। এর আগে গত বুধবার রাতে শরণখোলা রেঞ্জের কোকিলমনি ফরেষ্ট ক্যাম্পের বড় খাজুরা এলাকা থেকে তাদেরকে আটক করেন স্মার্ট প্যাট্রলিং দলের বনরক্ষীরা। জেলেদের কাছ থেকে একটি ইঞ্জিনচালিত ট্রলার, তিনটি ডিঙি নৌকা, ১৬০টি কাঁকড়া ধরা চারো (বাঁশের তৈরী খাঁচা), ১৭টি পানির কন্টেইনার, ৩৪টি কাঁকড়া রাখা ঝুড়ি, ৫টি দাসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়।
আটক জেলেরা হলেন মহিদুল আকন (৩৮), শওকত শেখ (৫০), তরিকুল ইসলাম (৩০), রাজু শেখ (২২), রবিউল ইসলাম (৩০), তিমির শিকদার (২৩), রিয়াজুল ইসলাম (২৪), নাইম শেখ (২০), মিকাইল শেখ (২৪), জিলানী শেখ (৩৫), সোহাগ হাওলাদার (৩৫), পলাশ খান (৩৩), বাবুল শেখ (৪২), আজাহার আলী (৫২), জুদান শেখ (২৮) ও রবিউল ইসলাম (২৫)। এসব জেলেদের বাড়ি বাগেরহাটের রামপাল ও মোংলা উপজেলার বিভিন্ন গ্রামে বলে জানিয়েছে বনবিভাগ।
পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) শেখ মাহাবুব হাসান জানান, জানুয়ারি ও ফেব্রæয়ারি দুই মাস সুন্দরবনে কাঁকড়ার প্রজনন মৌসুম। তাই এই দুই মাস কাঁকড়া আহরণ সম্পূর্ণ নিষিদ্ধ। আটক জেলেরা এই নিষিদ্ধ সময়ে কাঁকড়া আহরণের জন্য গোপনে সুন্দরবনে প্রবেশ করেন। এই খবর জানতে পেরে স্মার্ট দলের বনরক্ষীরা অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন।
এসিএফ জানান, আটক জেলেদের কাছ থেকে একটি ট্রলার, তিনটি ডিঙি নৌকা ও বিপুল পরিমান কাঁকড়া ধরা চারোসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়। এদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে বাগেরহাট আদালতে চালান করা হয়েছে। কঁকড়ার প্রজননের এই সময় স্মার্ট দলের বিশেষ অভিযান ও বনবিভাগের নিয়মিত টহল আরো জোরদার করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

নৌকাসহ ট্রলার জব্দ

পূর্ব সুন্দরবনে অবৈধভাবে কাঁকড়া আহরণের সময় ১৬ জেলেকে আটক

আপডেট টাইম : 12:34:07 am, Friday, 29 December 2023