আমার ডেক্স:মুরগীর খাবারের উপকরণ ভুট্টা আমদানি বন্ধ হয়েছে। বাচ্চার দামও বেড়েছে। ফলে নিম্নবিত্ত পরিবারের খাবার পোল্ট্রির দাম ফেব্রুয়ারি থেকে প্রতিদিনই বাড়ছে। বৃহস্পতিবার প্রতি কেজি ১৮০ টাকা, শনিবারের দাম ছিল দুইশ’ টাকা।
ব্যবসায়ীরা বলেছেন, ডলার সংকটের কারণে ভুট্টা আমদানি করতে না পারার প্রভা্ পড়েছে মুরগির খাবারে।
অপরদিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে মুরগীর খাবারের অন্যান্য উপকরণ আমদানি বন্ধ হয়েছে। সরকারী, বেসরকারী ব্যাংক ও মানিচেঞ্জার গুলোতে ডলার সংকট চলছে বছরজুড়ে। মুরগীর খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান প্যারাগন ছাড়া অন্য প্রতিষ্ঠানগুলোতে ভুট্টো মজুদ নেই। রমজান থেকে এ সংকট আরও বাড়বে। জানুয়ারিতে শৈত্য প্রবাহের কারণে দক্ষিণ জনপদে মুরগীর খামারের হাজার হাজার মুরগী মারা যায়। এসব কারণে বাজারে বয়লারের সরবরাহর প্রায় ৪০ শতাংশ কমেছে। লোকসানের কারণে খামারীরা বয়লার উৎপাদন কমিয়েছে।
বড় বাজারের মায়ের দোয়া মুরগী হাউজের সত্বাধিকারী জাহাঙ্গীর মীর বলেন, দিন পার হলেই কেজিতে বয়লার মুরগীর দাম ১০ থেকে ১২ টাকা বৃদ্ধি পাচ্ছে। বিকিকিনি অর্ধেকে নেমেছে। বৃহস্পতিবার প্রতি কেজির দাম ছিল ১শ’ ৮০ টাকা, আর শনিবার দুইশ’ টাকা।
একই বাজারের ভাই ভাই মুরগীর দোকানের মালিক অহিদুল ইসলাম বলেন, আগে প্রতিদিন ৩শ’- ৪শ’ কেজি বিক্রি হত। আর এখন বিক্রি হচ্ছে একশ’ থেকে দেড়শ’ কেজি।
নগরীর শেখপাড়া বাজারের বয়লার বিক্রেতা রাসেল বলেন, আগে প্রতিদিন একশ’ কেজির বেশি বিক্রি হলেও এখন হচ্ছে ৪০ থেকে ৫০ কেজি। দাম বেশি হওয়ায় ক্রেতা অনেক কমেছে।
তিনি আরও বলেন, প্রচুর মুরগীর সংকট রয়েছে। ঠান্ডায় মারা গেছে, খাবার ও বাচ্চার দাম বৃদ্ধি পাওয়ায় খামারীরা ক্ষতিগ্রস্ত হওয়ায় বয়লার উৎপাদন করেনি অনেকে।
ময়লাপোতা মোড়স্থ পাইকারী পোল্ট্রি খাবার বিক্রেতা সিনা এন্টারপ্রাইজের সত্বাধিকারী মোঃ বদিউজ্জামান বলেন, প্যারাগণ বয়লার বাচ্চা গত বৃহস্পতিবার প্রতিটির মূল্য ছিল ৪৪ টাকা, শনিবার ৫৩, রবিবারের দাম ৬০ টাকা। খাবারের মূল্য অস্বাভাবিক বাড়ায় বাচ্চা বিক্রি কমে যায়। শুক্রবার ১৮শ’ বাচ্চা বিক্রি হয়েছে।
তিনি বলেন, ৫০ কেজির প্রতিবস্তা বয়লারের খাবারের খুচরা মূল্য ৩ হাজার ৫৫০ টাকা। এর আগে ছিল বস্তা প্রতি ২ হাজার ২৫০ টাকা।
উল্লেখ্য, শবেবরাত, রমজান, ঈদ ও নববর্ষ উপলক্ষে মুরগীর চাহিদা বাড়বে। খামারীদের বাচ্চা পালনে অনিহার কারণে এসব উৎসবে মুরগীর সংকট দেখা দিতে পারে।
Dhaka
,
Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ
৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব
ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ
ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’
সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি
পোল্ট্রি খাতে যুদ্ধ ও ডলারের খড়গ
-
Md.Liton - আপডেট টাইম : 07:17:14 pm, Sunday, 12 February 2023
- 278 বার
জনপ্রিয় সংবাদ












