Dhaka , Monday, 2 November 2026
শিরোনাম :
বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই বাগেরহাটে স্কুল থেকে ফিরে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা ‘না বুঝে ভুল করেছি’ ক্ষমা চেয়ে শ্যালিকাকে ‘তালাকে’র ঘোষণা মাসুদের রাশিয়াকে বিচ্ছিন্ন করার পশ্চিমা চেষ্টা শোচনীয়ভাবে ব্যর্থ: মারিয়া জাখারোভা
সংবাদ সম্মেলন

পৈতৃক জমি দখল ও হুমকির মুখে এক অসহায় পরিবার

  • Md.Liton
  • আপডেট টাইম : 08:49:38 pm, Sunday, 14 June 2026
  • 48 বার

​বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটে প্রভাবশালী মহলের বিরুদ্ধে পৈতৃক সম্পত্তি জোরপূর্বক দখল এবং মিথ্যা মামলার ভয় দেখিয়ে উচ্ছেদের হুমকির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন জেসমিন খাতুন নামের এক অসহায় নারী। রবিবার( ১৪ জুন) সকারে বাগেরহাট প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
​সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বাগেরহাট সদর উপজেলার চাপাতলা (রাংদিয়া) গ্রামের বাসিন্দা জেসমিন খাতুন জানান, বাগেরহাট সদর উপজেলার দরিতালুক মৌজায় (জে.এল. নং- এস.এ ১৩৩, খতিয়ান নং- এস.এ ৮২, দাগ নং- এস.এ ৪১১) মোট ০.৮৪ একর জমির মধ্যে তাঁর নানী ছায়েরা খাতুন এবং নানা তোরাপ সেখ আট আট আনা অংশ মতে প্রাপ্ত ০.১৩৫০ একর জমির মালিক হন। দীর্ঘ ৪০ বছরেরও বেশি সময় ধরে তাঁরা এই সম্পত্তি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছিলেন।
​ভুক্তভোগী জেসমিন খাতুন অভিযোগ করেন, তাঁরা লেখাপড়া না জানার সুযোগ নিয়ে এবং সেটেলমেন্টের কিছু অসাধু কর্মকর্তার সাথে যোগসাজশ করে বি.আর.এস. রেকর্ডে প্রতিপক্ষের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। বর্তমানে প্রভাবশালী মহলের ছত্রছায়ায় প্রতিপক্ষ জোরপূর্বক ও পেশী শক্তির বলে উক্ত জমি দখল করে রেখেছেন।

​তিনি আরও জানান, স্থানীয়ভাবে শালিস বৈঠক করেও কোনো সমাধান মেলেনি। এমনকি সরকারি সার্ভেয়ার দ্বারা জমি পরিমাপ করে খুঁটি গাড়ার পর প্রতিপক্ষরা তা উপড়ে ফেলে। বর্তমানে জমিতে প্রবেশ করলে প্রাণনাশের হুমকি, গ্রামছাড়া করার ভয় এবং পরিবারের সদস্যদের নামে মিথ্যা হয়রানিমূলক মামলা দিয়ে জেল খাটানোর হুমকি দেওয়া হচ্ছে।
​অবৈধ দখলদারদের হাত থেকে নিজেদের পৈতৃক সম্পত্তি উদ্ধার এবং জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী এই পরিবার।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

সংবাদ সম্মেলন

পৈতৃক জমি দখল ও হুমকির মুখে এক অসহায় পরিবার

আপডেট টাইম : 08:49:38 pm, Sunday, 14 June 2026