মুরাদ আহম্মেদ,বাগেরহাট:শীতার্ত প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ করেছে বাগেরহাট ফাউন্ডেশন নামে একটি সেবা প্রতিষ্ঠান। রবিবার (২৪ ডিসেম্বর) সকালে বাগেরহাট ফাউন্ডেশন সভাকক্ষে এই কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও বাগেরহাট ফাউন্ডেশনের সহ-সভাপতি হাফিজ আল আসাদ। বাগেরহাট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আহাদ উদ্দিন হায়দার, সহসভাপতি ফরিদা আক্তার বানু লুসি, দপ্তর সম্পাদক কল্লোল সরকার, নির্বাহী সদস্য কাজি শরিফুল ইসলাম সেলিম ও রতন নন্দী, অফিস সহাকারী মুরাদ মল্লিক প্রমূখ এসময় উপস্থিত ছিলেন।
বাগেরহাট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আহাদ উদ্দিন হায়দার বলেন, বাগেরহাট ফাউন্ডেশন বাগেরহাট জেলা প্রশাসনের সহযোগিতায় প্রতিবন্ধী, হকার, পরিচ্ছন্নতাকর্মী, রিক্সাচালকসহ শ্রমজীবী শীতার্ত মানুষের মাঝে এই কম্বল বিতরণ কার্যক্রম হাতে নিয়েছে। আজ (রোববার) প্রথম ধাপে শহর ও শহরতলীর ৫২ জন প্রতিবন্ধীকে কম্বল প্রদান করা হলো।
উল্লেখ্য, বাগেরহাট ফাউন্ডেশন একটি নিবন্ধিত অরাজনৈতিক সেবা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি শিক্ষাবৃত্তি, গুণীজন সম্মাননাসহ বাগেরহাট জেলায় বিভিন্ন সেবা কার্যক্রম পরিচালনা করে থাকে।
Dhaka
,
Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ
৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব
ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ
ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’
সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি
প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ করলো বাগেরহাট ফাউন্ডেশন
-
Md.Liton - আপডেট টাইম : 01:00:03 pm, Sunday, 24 December 2023
- 138 বার
জনপ্রিয় সংবাদ












