স্টাফ রিপোটার,বাগেরহাট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ (বৃহস্পতিবার) বাগেরহাটে আসছেন। মোংলা বন্দর স¤প্রসারণ, প্রস্তাবিত বেজা ইকোনমিক জোন পরিদর্শনসহ একাধিক সরকারি কর্মসূচিতে যোগ দিতে দিনব্যাপী বাগেরহাট ও খুলনা সফর করবেন। বুধবার প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের পক্ষ থেকে সাংবাদিকদেও এ তথ্য জানানো হয়েছে।
সফরসূচি অনুযায়ী, আজ (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৮টায় ঢাকায় নিজ বাসভবন থেকে তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশে রওনা হয়ে ৯টায় সেখান থেকে হেলিকপটার যোগে সুন্দরবনের উদ্দেশে যাত্রা করবেন। সকাল ১০টার দিকে আকাশপথে হিরণ পয়েন্ট সংলগ্ন সুন্দরবন এলাকা পরিদর্শন করবেন। পরিদর্শন শেষে সকাল সাড়ে ১০টায় খুলনার দাকোপ উপজেলার নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করবেন। সেখান থেকে সড়কপথে লঞ্চঘাটে গিয়ে নৌপথে বানৌজা মোংলার যাবেন। দুপুরে বানৌজা মোংলা জেটিতে পৌঁছে তিনি ওয়ার্ডরুমে গিয়ে মধ্যাহ্ন বিরতির পর দুপুর পৌনে ২টায় ওয়ার্ডরুমের সভাকক্ষে আয়োজিত এক সভায় অংশগ্রহন করবেন। এরপর বিকেল ৩টায় মোংলা বন্দরের সার্বিক কার্যক্রম ও জেটি পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রীর। এরপর বিকেল সোয়া ৩টায় প্রস্তাবিত বেজা ইকোনমিক জোন এলাকা পরিদর্শন করবেন। সরকারি এসব কর্মসূচি শেষে বিকেল ৪টায় মোংলা হেলিপ্যাড থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-১ মো. উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এসব তথ্য জানানো হয়েছে। সফরকালে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ সফরসঙ্গী হিসেবে তাঁর সঙ্গে থাকবেন।
বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন জানান, সরকার প্রধান জনাব তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে বাগেরহাট জেলা প্রশাসন এবং স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি ও ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
Md.Liton 









