Dhaka , Sunday, 1 November 2026
শিরোনাম :
বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই বাগেরহাটে স্কুল থেকে ফিরে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা ‘না বুঝে ভুল করেছি’ ক্ষমা চেয়ে শ্যালিকাকে ‘তালাকে’র ঘোষণা মাসুদের রাশিয়াকে বিচ্ছিন্ন করার পশ্চিমা চেষ্টা শোচনীয়ভাবে ব্যর্থ: মারিয়া জাখারোভা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসায় সৌরভ গাঙ্গুলী

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:52:16 pm, Friday, 24 February 2023
  • 157 বার

আমার ডেস্ক:সৌরভ গাঙ্গুলী। ক্রিকেটের দুনিয়ায় এক কিংবদন্তির নাম। সাবেক ভারতীয় তারকা এই অধিনায়ক এখন বাংলাদেশে। সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। আর তাতে মুগ্ধ হয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনও উপস্থিত ছিলেন।শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সৌরভ গাঙ্গুলী। এর আগে সকালে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সৌরভ গাঙ্গুলী বলেন, উনি (শেখ হাসিনা) এত ব্যস্ত, এত চাপের মধ্যে থাকতে হয়, তারপরেও মানুষ কীভাবে ভালো থাকেন তা নিয়ে সবসময় চিন্তা করেন। এতকিছুর পরেও খেলাধুলার প্রতি তার খুব আগ্রহ। উনি আমাকে বলছিলেন, এখানকার বড় বড় মাঠে যেন বিল্ডিং সোসাইটি গড়ে না ওঠে, ছেলেমেয়েরা যেন সেখানে খেলতে পারে। এটি আমার কাছে অসাধারণ লেগেছে।

প্রধানমন্ত্রীর বিষয়ে ভারতের সাবেক এই অধিনায়ক বলেন, উনি ছোট ছোট বিষয় খুব মনে রাখেন। যেমন- আজকে ডোনাকে না দেখে প্রশ্ন করেছেন, সে আসেনি কেন? এটাই ভালো লাগে যে, এত চাপের মধ্যে থেকেও এই বিষয়গুলো মনে রেখেছেন। এত বড় জায়গায় থেকেও এই ছোট্ট ছোট্ট জিনিস উনি মনে রাখেন বলেই মানুষ এত বড় জায়গায় পৌঁছাতে পারে।

এ দিন সৌরভ গাঙ্গুলী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করলেও তার স্ত্রী ডোনা গাঙ্গুলী দেখা করতে পারেননি। এ বিষয়ে সৌরভ বলেন, আমার কোভিড টেস্ট করা ছিল, কিন্তু ডোনার টেস্ট করা হয়নি। যার কারণে সে দেখা করতে পারেনি। তবে প্রধানমন্ত্রী বললেন, আপনি ডোনার কোভিড টেস্ট করিয়ে নিয়ে আসতেন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সৌরভ গাঙ্গুলী বাংলাদেশের ক্রিকেট এবং সম্ভাবনা বিষয়ক বিভিন্ন দিকে আলোকপাত করেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসায় সৌরভ গাঙ্গুলী

আপডেট টাইম : 06:52:16 pm, Friday, 24 February 2023