Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

প্রধানমন্ত্রী সংবাদ পত্রের জন্যই তথ্য অধিকার আইন পাস করেছে: এমপি রেজাউল

  • Md.Liton
  • আপডেট টাইম : 05:08:57 pm, Sunday, 4 December 2022
  • 167 বার

নিরাপত্তার কারণে প্রভাবশালীদের বিরুদ্ধে খবর না করলে সাধারণ মানুষ বলে প্রভাবশালীদের দালাল । আবার খবর প্রকাশ করে বিপদে পড়লে তখন সমালোচনাকারী ওই সংবাদ কর্মীরা পাশে দাড়ায় না।

নিজস্ব প্রতিবেদক,বাগেরহাট:মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট স.ম. রেজাউল করিম এমপি বলেছেন, সাংবাদিকতায় অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত করাসহ রাষ্ট্রের সকল ধরনের তথ্য জনগণের জানার অধিকার নিশ্চিত করতে জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা আমাদের প্রধান মন্ত্রী শেখ হাসিনা তথ্য অধিকার আইন পাস করেছেন। জনস্বার্থে ৩১টি টেলিভিশন চ্যানেলের লাইসেন্স দেয়া হয়েছে। সংবাদ মাধ্যমের স্বাধীনতা দেয়া হয়েছে। প্রধানমন্ত্রী সাংবাদিকদের জন্য কল্যান ট্রাষ্ট করেছেন। যেখান থেকে অসহায় সংবাদ কর্মীদের আর্থিক সহায়তা দেয়া হচ্ছে। এরপরও বিরোধী রাজনৈতিকদলসহ মুক্তিযুদ্ধ বিরোধীরা বলছেন বর্তমান সরকার বাক স্বাধীনতা হরণ করেছে। বাগেরহাট জেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজিত দৈনিক ভোরের কাগজ পত্রিকার জাতীয় প্রতিনিধি সম্মেলন-২০২২ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।

ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্তের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিনিধি সম্মেলনে মন্ত্রী আরো বলেন, মফস্বলের সংবাদ কর্মীরা সব থেকে বেশী ঝুঁকি নিয়ে তাদের পেশাদারিত্ব করে। দুর্নীতিবাজ ও ক্ষমতাধর ব্যাক্তি বর্গ, সন্ত্রাসী, দস্যুসহ অপরাধীদের বিরুদ্ধে খবর প্রকাশ করলে মফস্বলের সংবাদ কর্মীরাই বেশী হুমকির সম্মুখীন হয়। নিরাপত্তার কারণে প্রভাবশালীদের বিরুদ্ধে খবর না করলে সাধারণ মানুষ বলে প্রভাবশালীদের দালাল । আবার খবর প্রকাশ করে বিপদে পড়লে তখন সমালোচনাকারী ওই সংবাদ কর্মীরা পাশে দাড়ায় না। অথচ, প্রধানমন্ত্রী স্বেহভাজন শ্যামল দত্ত ভোরের কাগজের কোন প্রতিনিধি বিপদগ্রস্ত হলে তিনি ঝাঁপিয়ে পড়েন। আবার দেখা গেছে অন্যান্য পত্রিকার বা ইলেকট্রনিক্স মিডিয়া মফস্বল প্রতিনিধিরা বিপদে পড়লে তাকে বাদ দিয়ে অন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হয়।

এ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে আরো বক্তব্য রাখেন অ্যাডভোকেট আমিরুল আলম মিলন এমপি, সাবেক এমপি মীর শওকাত আলী বাদশা, অতিরিক্ত জেলা প্রশাসক হাফিজ আল আসাদ, পুলিশ সুপার কেএম আরিফুল হক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভুইয়া হেমায়েত হোসেন প্রমুখ।

দুই দিনব্যাপী অনুষ্ঠিত দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি সম্মেলন সার্বিকভাবে বাস্তবায়ন ও পরিচালনা করেন বাগেরহাট প্রেসক্লাবে সাধারন সম্পাদক ভোরের কাগজ প্রতিনিধি আব্দুল বাকী তালুকদার।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

প্রধানমন্ত্রী সংবাদ পত্রের জন্যই তথ্য অধিকার আইন পাস করেছে: এমপি রেজাউল

আপডেট টাইম : 05:08:57 pm, Sunday, 4 December 2022