স্টাফ রিপোটার: সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন| তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে তিন দিনে নিউমার্কেট এলাকার ১০ হাজার ব্যবসায়ীর প্রায় ২০০ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে। তবে আজও যদি দোকান না খোলা হয় তাহলে ফুটপাতসহ অন্যান্য ব্যবসায়ীর এ ক্ষতি আরও বাড়বে।বুধবার (২০ এপ্রিল) দুপুরে এ কথা জানান নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন। এর আগে দুপুর ২টায় নিউমার্কেট ব্যবসায়ী সমিতির অফিসে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
তবে কী ধরনের দায়িত্ব পালন করবেন- এ প্রশ্ন এড়িয়ে যান ডা. শাহীন। একই সঙ্গে উভয়পক্ষের আলোচনার মাধ্যমেই দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
Md.Liton 











