Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

প্লেন ভাড়া ডলারে নয় টাকায় নির্ধারণ হবে

  • Md.Liton
  • আপডেট টাইম : 12:57:31 am, Friday, 5 May 2023
  • 114 বার

আমার ডেস্ক:আগামী জুলাই মাসের ১ তারিখ থেকে দেশে চলাচলকারী সকল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইটের ভাড়া বাংলাদেশি মুদ্রায় (টাকা) নির্ধারণ করার সিদ্ধান্ত নিয়েছে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়।সম্প্রতি মন্ত্রণালয়ের উপ-সচিব রোকসিন্দা ফারহানার স্বাক্ষর করা প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

এয়ারলাইন্স কোম্পানিগুলো যে দেশে ব্যবসা পরিচালনা করছে, সে দেশের মুদ্রায় টিকিট বিক্রি করবে। একইভাবে দেশি-বিদেশি সব ফ্লাইটে ভাড়া নির্ধারণ করা হবে বাংলাদেশি টাকায়।

ট্রাভেল ও টিকিটিং এজেন্সি বলছে, ডলারের বিপরীতে টাকার মান কমে যাওয়ায় এয়ারলাইন্স বা ট্রাভেল এজেন্টরা যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া নিচ্ছিলেন। তাই যাত্রীদের স্বস্তি দিতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, আগে প্লেনের টিকিট কাটতে গেলে এয়ারলাইন্সগুলোর ওয়েবসাইটে ডলারে ভাড়া দেখাতো। ক্রেডিট কার্ড বা ব্যাংকের মাধ্যমে ডলারে ভাড়া প্রদান করতে হতো। তবে এখন আর সেই ঝামেলা থাকছে না।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

প্লেন ভাড়া ডলারে নয় টাকায় নির্ধারণ হবে

আপডেট টাইম : 12:57:31 am, Friday, 5 May 2023