Dhaka , Sunday, 1 November 2026
শিরোনাম :
বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই বাগেরহাটে স্কুল থেকে ফিরে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা ‘না বুঝে ভুল করেছি’ ক্ষমা চেয়ে শ্যালিকাকে ‘তালাকে’র ঘোষণা মাসুদের রাশিয়াকে বিচ্ছিন্ন করার পশ্চিমা চেষ্টা শোচনীয়ভাবে ব্যর্থ: মারিয়া জাখারোভা

ফকিরহাটে কৃষক দম্পতির চুরি হওয়া সন্তান উদ্ধার

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:07:32 pm, Saturday, 18 March 2023
  • 197 বার

নিজস্ব প্রতিবেদক,বাগেরহাট:বাগেরহাটের ফকিরহাটে কৃষক দম্পত্তির ঘর থেকে চুরি হওয়া আড়াই মাস বয়সী শিশু সন্তান সাজিদ ফারাজীকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৭ মার্চ) গভীর রাতে খুলনা শহরের মিয়াপাড়া এলাকায় রাস্তার পাশের একটি ব্যাগ থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। পরে শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করেছে খুলনা সদর থানা পুলিশ। এর আগে শুক্রবার (১৭ মার্চ) ভোরে উপজেলার জাড়িয়া-মাইট কুমড়া এলাকায় আবু সাঈদ ফারাজী ও সুমি খাতুন দম্পত্তির ঘরে এই চুরির ঘটনা ঘটে।উদ্ধার হওয়া শিশু সাজিদ ফারাজী ওই এলাকার কৃষক আবু সাঈদ ফারাজী ও সুমি খাতুন দম্পত্তির ছেলে। সাঈদ-সুমির সাদিয়া নামের পাঁচ বছর বয়সী একটি মেয়ে রয়েছে।

পুলিশ জানায়, অপরাধীরা ব্যাগের মধ্যে শিশুটিকে রেখে চলে যায়। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে শিশুটিকে উদ্ধার করা হয়েছে।

সন্তানকে ফিরে পেয়ে খুশি বাবা-মাসহ এলাকাবাসী। তবে সন্তান চুরির সাথে জড়িতদের শনাক্ত এবং আটক করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।

শিশু সাজিদের মা সুমি খাতুন বলেন, মনে হচ্ছিল আমার বুকের মধ্যে কি যেন নেই। পরানডা এখনই বের হয়ে যাবে। সারাদিন শুধু খাখা করেছে আমার বুক। আমার বাজানকে পেয়ে মনে হচ্ছে আকাশের চাঁদ হাতে পেয়েছি। সব কষ্ট ভুলে গেছি।

শিশুটির বাবা কৃষক আবু সাঈদ ফারাজী বলেন, আমার সন্তানকে ফিরে পেয়েছি এটাই শান্তি। তবে চুরির সাথে যারা জড়িত তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান এই বাবা।

বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক পুলিশ পরিদর্শক এস এম আশরাফুল আলম বলেন, শিশু চুরির খবর পাওয়ার পর থেকে পুলিশ অভিযান শুরু করে। পুলিশের কঠোর তৎপরতায় অপরাধীরা শিশুটিকে ফেলে রেখে চলে যায়। আমরা শিশুটিকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছি। চুরির সাথে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

ফকিরহাটে কৃষক দম্পতির চুরি হওয়া সন্তান উদ্ধার

আপডেট টাইম : 06:07:32 pm, Saturday, 18 March 2023