Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

ফকিরহাটে ছিনতাইকারীর গুলিতে এনজিও কর্মকর্তা আহত

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:20:40 pm, Wednesday, 1 October 2025
  • 57 বার

নিজস্ব প্রতিবেদক,বাগেরহাট:বাগেরহাটের মোল্লাহাটে ছিনতাইকারীর গুলিতে উজ্জ্বল মোহন্ত (৩২) নামে এক এনজিও কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার জয়দীঘী-২ মাদ্রাসা ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। উজ্জ্বল মোহন্ত মোল্লাহাট উপজেলার চাউলচুরি এলাকার মনোরঞ্জনের ছেলে।

মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফজলুল হক জানান, উজ্জ্বল মোহন্ত খুলনার বটিয়াঘাটায় একটি এনজিওতে কর্মরত। মঙ্গলবার অফিস শেষে সন্ধ্যায় মোটরসাইকেলযোগে বাড়ির উদ্দেশে রওনা দেন তিনি। রাত সাড়ে ৮টার দিকে জয়দীঘী-২ মাদ্রাসা ঘাটের নির্জন স্থানে পৌঁছালে ছিনতাইকারীরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় একটি গুলি তার বুকের বাম পাশে লাগে।

গুলির শব্দ শুনে স্থানীয়রা এগিয়ে এলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। আহত উজ্জ্বলকে প্রথমে বাগেরহাট হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।

এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে বলে ওসি জানিয়েছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

ফকিরহাটে ছিনতাইকারীর গুলিতে এনজিও কর্মকর্তা আহত

আপডেট টাইম : 06:20:40 pm, Wednesday, 1 October 2025