Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

ফকিরহাটে ট্রাক-মাহিন্দ্রা সংঘর্ষে চালকসহ ৪ জন আহত

  • Md.Liton
  • আপডেট টাইম : 12:45:26 pm, Thursday, 26 May 2022
  • 131 বার
ফকিরহাট প্রতিনিধি:বাগেরহাট-মাওয়া মহাসড়কের ফকিরহাটের তৈয়বআলী বটতলা নামক এলাকায় ট্রাক ও যাত্রীবাহী মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে মাহিন্দ্রা চালক ও তিন যাত্রী গুরুতর আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ বুধবার সন্ধ্যা ৭টার দিকে নওয়াপাড়া এলাকা থেকে পাঁচজন যাত্রী নিয়ে একটি মাহিন্দ্রা ফকিরহাট সদরে আসার উদ্দেশ্যে রওনা দেয়। এ সময় বিপরীতদিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মাহিন্দ্রা চালক প্রদীপ দত্ত (৩৮), মাহিন্দ্রা যাত্রী রেজাউল শেখ (৫০), আরশাদ শেখ (২৫) ও শাহ আলম শেখ (২৪) গুরুতর আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
দুর্ঘটনায় আহতদের সকলের বাড়ি ফকিরহাট উপজেলার বিভিন্ন গ্রামে। এদিকে খবর পেয়ে মোল্লাহাট হাইওয়ে ক্যাম্পের পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা দুর্ঘটনা স্থান পরিদর্শন করেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

ফকিরহাটে ট্রাক-মাহিন্দ্রা সংঘর্ষে চালকসহ ৪ জন আহত

আপডেট টাইম : 12:45:26 pm, Thursday, 26 May 2022