Dhaka , Sunday, 1 November 2026
শিরোনাম :
বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই বাগেরহাটে স্কুল থেকে ফিরে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা ‘না বুঝে ভুল করেছি’ ক্ষমা চেয়ে শ্যালিকাকে ‘তালাকে’র ঘোষণা মাসুদের রাশিয়াকে বিচ্ছিন্ন করার পশ্চিমা চেষ্টা শোচনীয়ভাবে ব্যর্থ: মারিয়া জাখারোভা

বাগেরহাটে সন্ত্রাসীদের গুলিতে মাছ ব্যবসায়ী আহত

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:15:05 pm, Friday, 14 October 2022
  • 148 বার

বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের ফকিরহাটে জুম্মার নামাজ শেষে ফেরার পথে জাহিদ মীর (৪০) নামে এক ব্যবসায়ীকে অস্ত্র ঠেকিয়ে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। শুক্রবার (১৪ অক্টোবর) দুপুর পৌনে দুইটার দিকে মুলঘর ইউনিয়নের কাকডাঙ্গা এলাকায় এই ঘটনা ঘটে। গুলিয়ে আহত জাহিদ মীরকে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার মূলঘর ইউনিয়নের কাকডাঙ্গা জামে মসজিদ থেকে নামাজ শেষে শশুরবাড়ী যাওয়ার পথে মসজিদ থেকে ২শত গজ দুরে তাকে দুর্বৃত্তরা গুলি করে। গুলির শব্দে পাশের বাড়ীর এক নারী ছুটে আসলে তার মাথায় অস্ত্র ঠেকিয়ে ভয় দেখানো হয়। এরপর দুর্বৃত্তরা মটর-সাইকেলে যোগে পালিয়ে যায়। তারা তিনজন ছিল বলে স্থানীয়রা জানান। জাহিদ মীর খুুলনার বয়রা এলাকার আবুল হোসেন মীরের ছেলে। তিনি প্রায় দশ বছর যাবৎ উপজেলার কাকডাঙ্গা এলাকায় তার শশুর মো. শহিদ মোল্লার বাড়ীতে বসবাস করে আসছেন। তিনি মৎস্য ঘের, শামুক সহ বিভিন্ন ব্যবসার সাথে জড়িত ছিলেন বলে তার শশুরবাড়ীর লোকজন জানান।
খবর পেয়ে, সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. রবিউল ইসলাম শামিম সহ মডেল থানা পুলিশের একটি দল ঘটনা স্থলে আসেন। পুলিশ গুলির বিষয়টি উদঘাটনের জোর চেষ্টা চালাচ্ছেন। তবে পূর্ব শত্রæতার জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করছেন। ঘটনাস্থল থেকে ৫টি গুলির খোসা ও একটি তাজা গুলি উদ্ধার করেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. সবুজ শেখ বলেন, গুলিবিদ্ধ জাহিদ মীরের অবস্থা আশংকাজন হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার মাথা, গলা, পেট, ও ডান পায়ের হাটুতে গুলির চিহ্ন দেখা গেছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

বাগেরহাটে সন্ত্রাসীদের গুলিতে মাছ ব্যবসায়ী আহত

আপডেট টাইম : 06:15:05 pm, Friday, 14 October 2022