Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

ফকিরহাটে বড় ভাইয়ের মারপিটে ছোট ভাইয়ের মৃত্যু

  • Md.Liton
  • আপডেট টাইম : 12:41:44 am, Thursday, 7 July 2022
  • 105 বার

ফকিরহাট প্রতিনিধি :ফকিরহাট উপজেলার পশ্চিম বাহিরদিয়া গ্রামে বড় ভাইয়ের মারপিটে আহত ছোট ভাই আবু জাফর (৩৫) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি গত মঙ্গলবার (৫ জুলাই) বিকাল সাড়ে ৩টার দিকে মারা যান বলে মৃতের পরিবার জানিয়েছেন। বুধবার তার ময়না তদন্ত ও আইনী প্রক্রিয়া শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত ২৯ জুন বেলা সাড়ে ১১টার দিকে পশ্চিম বাহিরদিয়া গ্রামে জমাজমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আলী আহম্মদ শেখ ও ছোট ভাইয়ের পরিবারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ৫জন আহত হয়। এরমধ্যে গুরুত্বর আহত অবস্থায় আবু জাফরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য গত ৩ জুলাই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানেই সে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

এদিকে দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষের ঘটনায় গত ৩ জুলাই উভয় পক্ষ ফকিরহাট মডেল থানায় পাল্টা- পাল্টি মামলা দায়ের করেন। উভয় মামলার তদন্তকারী কর্মকর্তা বাহিরদিয়া পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই শুভজিৎ পাল বলেন, দুই ভাইয়ের মধ্যে জমি সংক্রান্ত সংঘর্ষের ঘটনায় দায়েরকৃত মামলা তদন্তাধীন রয়েছে। এরমধ্যে আহত আবু জাফর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আসামিকে আটকের অভিযান অব্যাহত রয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

ফকিরহাটে বড় ভাইয়ের মারপিটে ছোট ভাইয়ের মৃত্যু

আপডেট টাইম : 12:41:44 am, Thursday, 7 July 2022