বাগেরহাটের ফকিরহাট মডেল থানা পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন মাদককারবারি ও একজন ওয়ারেন্টভুক্ত আসামীকে আটক করো হয়েছে।
ফকিরহাট প্রতিনিধি:বাগেরহাটের ফকিরহাট মডেল থানা পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন মাদককারবারি ও একজন ওয়ারেন্টভুক্ত আসামীকে আটক করো হয়েছে। বুধবার গভীর রাতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এদেরকে আটক করেন।
পুলিশ জানায়, বুধবার গভীর রাতে গোপন সংবাদের উপর ভিত্তি করে থানা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন ও সহকারী উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) আব্দুল্লাহ আল মামুনসহ সংগীয় ফোর্স ফকিরহাট সদর বাজার এলাকায় অভিযান চালিয়ে মাদককারবারি আল মামুন শিকদার জুয়েল (২৬) ও মো. শহিদুল ইসলাম বাদল (৩৫)কে আটক করে। এসময় তাদের কাছ থেকে ১৩পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
আটককৃত আল মামুন শিকদার (জুয়েল) নলধা-মৌভোগ এলাকার আশরাফুল শিকদারের পুত্র এবং শহিদুল ইসলাম বাদল কাকডাঙ্গা গ্রামের শেখ জুলফিকার আলীর পুত্র। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে।
অপরদিকে, রফিকুল ইসলাম (৩৩) নামের এক ওয়ারেন্টভুক্ত আসামীকে আটক করেছে পুলিশ। তাকে বুধবার রাতে আটক করা হয়। আটককৃত রফিকুল ইসলাম পিলজংগ ইউনিয়নের টাউন নওয়াপাড়া এলাকার মো. মোজাফফার শেখের পুত্র। সে নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামী।
Md.Liton 










