ফকিরহাট প্রতিনিধি:মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি ও হত্যার হুমকির প্রতিবাদে বাগেরহাটের ফকিরহাট উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা শনিবার বিকাল সাড়ে ৪টায় কাটাখালী বাসস্ট্যান্ড চত্তরে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ (সাহেব মল্লিক) এর সভাপতিত্বে ও পিলজংগ ইউনিয়ন আ,লীগের সভাপতি প্রভাষক অঞ্জন কুমার দে’র সঞ্চালনায় প্রতিবাদ সভায় আরো বক্তৃতা করেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারন সম্পাদক শেখর রঞ্জন দেবনাথ, শুভদিয়া ইউপি চেয়ারম্যান মোঃ ফারুকুল ইসলাম ওমর, বেতাগা ইউপি চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ, পিলজংগ ইউপি চেয়ারম্যান মোড়ল জাহিদুল ইসলাম, লখপুর ইউপি চেয়ারম্যান এম,ডি সেলিম রেজা, জেলা কৃষকলীগের সহ-সভাপতি পুলিন বিহারী ঘোষ, উপজেলা ছাত্রলীগের আহবায়ক জয়ন্ত কুমার দাস, শুভদিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি শুভেন্দু রায় চৌধুরী ও বেতাগা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক শেখ আলমগীর হোসেন। এর আগে ৪টি ইউনিয়ন থেকে শতশত নেতাকর্মিরা মিছিল সহকারে সভা স্থলে এসে হাজির হয়। এছাড়াও ফকিরহাট উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে অনুরুপ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা ফকিরহাট ডাকবাংলা মোড়ে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ এর সভাপতিত্বে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মুস্তাহীদ সুজা, উপজেলা আ,লীগের সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক শেখ ইমরুল হাসান ও ছাত্রলীগ নেতা শেখ শরিফ। সভার আগে বাহিরদিয়া-মানসা, নলধা-মৌভোগ, মুলঘর ও ফকিরহাট সদর ইউনিয়ন থেকে শতশত নেতাকর্মি মিছিল সহকারে সভা স্থলে হাজির হলে সভা স্থল কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়।
Dhaka
,
Tuesday, 3 November 2026
শিরোনাম :
মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন ও প্রতিবাদ সভা
বাগেরহাটে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল
বাগেরহাটকে অপরাধমুক্ত করতে জিরো টলারেন্স নীতি: পুলিশ সুপার
বাগেরহাট প্রেসক্লাবে সড়ক মন্ত্রীর উপহার
বাগেরহাটে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে চেক বিতরণ
বাগেরহাটে যুব রেড ক্রিসেন্ট কার্যক্রমের অগ্রগতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা
ফকিরহাট উপজেলা আওয়ামী লীগ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা
-
Md.Liton - আপডেট টাইম : 11:36:23 pm, Saturday, 4 June 2022
- 133 বার
জনপ্রিয় সংবাদ










