Dhaka , Sunday, 1 November 2026
শিরোনাম :
বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই বাগেরহাটে স্কুল থেকে ফিরে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা ‘না বুঝে ভুল করেছি’ ক্ষমা চেয়ে শ্যালিকাকে ‘তালাকে’র ঘোষণা মাসুদের রাশিয়াকে বিচ্ছিন্ন করার পশ্চিমা চেষ্টা শোচনীয়ভাবে ব্যর্থ: মারিয়া জাখারোভা

ফটোশ্যুট করে কটাক্ষের মুখে পড়লেন শুভশ্রী

  • Md.Liton
  • আপডেট টাইম : 01:01:51 am, Monday, 27 February 2023
  • 219 বার

আমার ডেস্ক:টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। চরিত্রের প্রয়োজনে বিভিন্ন ধরনের অভিনয় করতে হয় তাকে। এ জন্য কখনো মেকআপ নিয়ে, আবার কখনো নো মেকআপে থাকতে হয়। যা অনেক সময় পছন্দ হয় না দর্শকদের। এবার ফটোশ্যুট করে কটাক্ষের মুখে পড়লেন অভিনেত্রী।

সম্প্রতি সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে কয়েকটি ছবি ও ভিডিও পোস্ট করেন টালি নায়িকা। সেখানে তাকে একটি বাসনের দোকানে দেখা যায়। বাসনের দোকানে রিল ও ফোটশ্যুট করার বিষয়টি মুহূর্তেই নজর কাড়ে নেটিজেনদের। এ নিয়েই সমালোচনা করছেন নেটিজেনরা।

এই সময়ের খবর অনুযায়ী, মন্তব্যের ঘরে কেউ লিখেছেন, তুমি কি এখন হাড়ি-পাতিল বিক্রি করো নাকি? আবার কেউ লিখেছেন, তোমার দ্বারা বাসন বিক্রি হবে! তবে এর মধ্যে কেউ কেউ বাসন বিক্রেতার মতো করেও মন্তব্য করেছেন। লিখেছেন, বাসন লাগবে বাসন।

কটাক্ষমূলক নানা মন্তব্য আসলেও তাতে কোনো কর্ণপাত করেননি অভিনেত্রী। তবে ব্যতিক্রম মন্তব্যও দেখা গেছে নেতিবাচকের ভিড়ে। কেউ প্রিয় তারকার প্রশংসা করে লিখেছেন, আপনাকে দারুণ লাগছে।

কয়েকদিন আগেই স্বামী ও অভিনেতা রাজকে গভীর চুম্বনের একটি ছবি পোস্ট করেছিলেন শুভশ্রী। এ নিয়েও অনেক কথা শুনতে হয়েছে তাকে।

প্রসঙ্গত, ‘ইন্দুবালা ভাতের হোটেল’ নামের একটি সিরিজে একজন সত্তর বছরের নারীর চরিত্রে দেখা যাবে শুভশ্রীকে। ইতোমধ্যে এর পোস্টার ও ট্রেলার প্রকাশ্যে এসেছে। এতে বেশ প্রশংসিত হয়েছেন নায়িকা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

ফটোশ্যুট করে কটাক্ষের মুখে পড়লেন শুভশ্রী

আপডেট টাইম : 01:01:51 am, Monday, 27 February 2023