আমার ডেক্স:বিপিএলের ফাইনাল ম্যাচ দেখতে ক্রীড়াপ্রেমীদের এক একজনকে কমপক্ষে ৩০০ টাকা গুনতে হবে। ফাইনালের টিকিটের মূল্য সর্বনিম্ন ৩০০ টাকা। আর গ্র্যান্ড স্ট্যান্ডে বসে খেলা দেখতে গুনতে হবে সর্বোচ্চ ২০০০ টাকা।মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে টিকিটের মূল্য তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এতে বলা হয়, ফাইনাল ম্যাচে সর্বনিম্ন ৩০০ টাকার টিকিটের মাধ্যমে ইস্টার্ন স্ট্যান্ডে এবং সর্বোচ্চ ২০০০ টাকার খরচায় গ্র্যান্ড স্ট্যান্ডে বসে খেলা দেখা যাবে। নর্থ ও সাউথ স্ট্যান্ডের টিকিটের দাম ৪০০ টাকা এবং ক্লাব হাউজের জন্য খরচ করতে হবে ৮০০ টাকা। ১৫০০ টাকা ধরা হয়েছে ভিআইপি স্ট্যান্ডের টিকিটের মূল্য।
ম্যাচের আগের দিন (বুধবার) এবং ম্যাচের দিন (বৃহস্পতিবার) শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম ও শেরেবাংলা স্টেডিয়ামের এক নম্বর গেট সংলগ্ন কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে হবে। টিকিট পাওয়া যাবে সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত।
ফাইনালের দিন দুপুর সাড়ে ৩টা থেকে শুরু হবে বিপিএলের সমাপনী অনুষ্ঠান। মঞ্চ মাতাতে অনুষ্ঠানে নগর বাউল (জেমস), ওয়ারফেজ এবং ব্যান্ড ‘মাকসুদ ও ঢাকা’ উপস্থিত থাকবে।
Dhaka
,
Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ
৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব
ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ
ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’
সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি
ফাইনালের টিকিটের সর্বনিম্ন মূল্য ৩০০ টাকা
-
Md.Liton - আপডেট টাইম : 06:57:59 pm, Tuesday, 14 February 2023
- 128 বার
জনপ্রিয় সংবাদ












