Dhaka , Monday, 2 November 2026
শিরোনাম :
বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই বাগেরহাটে স্কুল থেকে ফিরে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা ‘না বুঝে ভুল করেছি’ ক্ষমা চেয়ে শ্যালিকাকে ‘তালাকে’র ঘোষণা মাসুদের রাশিয়াকে বিচ্ছিন্ন করার পশ্চিমা চেষ্টা শোচনীয়ভাবে ব্যর্থ: মারিয়া জাখারোভা

ফুটবল বিশ্বকাপ আর চার বছর অন্তর হবে না!

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:51:42 pm, Wednesday, 21 December 2022
  • 145 বার

আমার ডেক্স:কাতার বিশ্বকাপের চরম সাফল্যের পরে এ বার বিশ্বকাপ নিয়ে নতুন পরিকল্পনা করছে ফিফা। চার বছর অন্তর আর ফুটবল বিশ্বকাপের আয়োজন করতে চাইছে না তারা। ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো চাইছেন, চার বছরের বদলে তিন বছর অন্তর বিশ্বকাপের আয়োজন করতে।তবে সব কিছুই পরিকল্পনার স্তরে রয়েছে। এই বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে ফিফার অধীনে থাকা সব দেশ ও ক্লাবগুলির সঙ্গে কথা বলতে হবে তাদের। তারা রাজি হলে তবেই কোনও সিদ্ধান্ত নিতে পারবে ফিফা।

বিশ্বকাপ শেষ হওয়ার আগে ইনফান্তিনো ঘোষণা করছিলেন ক্লাব বিশ্বকাপের। ২০২৫ থেকে নতুন রূপে দেখা যেতে চলেছে ক্লাব বিশ্বকাপ। এখন সাতটি দেশকে নিয়ে এই প্রতিযোগিতা হয়। তিন বছর পর খেলবে ৩২টি দল। এক মাস ধরে চলবে প্রতিযোগিতা। প্রতি বছরের বদলে চার বছর অন্তর আয়োজন করা হবে।

তবে ইংল্যান্ডের একাধিক সংবাদমাধ্যমের খবর, ইউরোপীয় ক্লাবগুলি এই প্রস্তাব খারিজ করে দিয়েছে। প্রথমত, সেই সময়ে রমরমিয়ে চলে চ্যাম্পিয়ন্স লিগ এবং বিভিন্ন দেশের ঘরোয়া লিগ। কী ভাবে আরও একটি নতুন প্রতিযোগিতার জন্য সময় বের করা যাবে, তা নিয়ে সমস্যা দেখা দিতে পারে। দ্বিতীয়ত, কী ভাবে ক্লাবগুলি যোগ্যতা অর্জন করবে তা জানানো হয়নি। যোগ্যতা অর্জনের জন্যেও যদি নতুন কোনও প্রতিযোগিতায় নামতে হয়, তা হলে ক্লাবগুলি অংশগ্রহণ করবেই না।

প্রসঙ্গত, ২০২১-এ ২৪ দলের ক্লাব বিশ্বকাপ হওয়ার কথা ছিল। কোভিডের কারণে তা বাতিল হয়ে যায়। এর আগেও বার বার বৃহত্তর ক্লাব বিশ্বকাপের প্রসঙ্গ তুলেছে ফিফা। কোনও বারই সঠিক পরিকল্পনা দেখাতে পারেনি তারা। তা ছাড়া, কিছু দিন আগে ‘সুপার লিগ’ বলে যে নতুন প্রতিযোগিতার আয়োজন করার কথা বলা হয়েছিল, ফিফার নতুন প্রতিযোগিতা তারই প্রতিফলন হিসাবে মনে করছেন অনেকে।

এখন ক্লাব বিশ্বকাপ চলে ১০ দিন, খেলে সাতটি মহাদেশের ক্লাব। উত্তর আমেরিকা, এশিয়া, ওশেনিয়া এবং আফ্রিকা মহাদেশের সর্বসেরা দল কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়। বিজয়ী দু’টি দলের বিরুদ্ধে সেমিফাইনালে খেলা হয় ইউরোপ এবং দক্ষিণ আমেরিকার বিজয়ী দলের। সেই দুই ম্যাচের বিজয়ী খেলে ফাইনাল। পরের বছর ক্লাব বিশ্বকাপ হবে মরক্কোয়। সেই বিশ্বকাপে যোগ্যতা অর্জন করেছে রিয়াল মাদ্রিদ, সিয়াটল সাউন্ডার্স, ওয়াইদাদ কাসাব্লাঙ্কা এবং অকল্যান্ড সিটি। সূত্র: আনন্দবাজার

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

ফুটবল বিশ্বকাপ আর চার বছর অন্তর হবে না!

আপডেট টাইম : 06:51:42 pm, Wednesday, 21 December 2022