Dhaka , Sunday, 1 November 2026
শিরোনাম :
বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই বাগেরহাটে স্কুল থেকে ফিরে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা ‘না বুঝে ভুল করেছি’ ক্ষমা চেয়ে শ্যালিকাকে ‘তালাকে’র ঘোষণা মাসুদের রাশিয়াকে বিচ্ছিন্ন করার পশ্চিমা চেষ্টা শোচনীয়ভাবে ব্যর্থ: মারিয়া জাখারোভা

ফেসবুকে যে ফিচার বন্ধ হচ্ছে

  • Md.Liton
  • আপডেট টাইম : 08:16:08 pm, Tuesday, 20 October 2026
  • 52 বার

আমার ডেস্ক:সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কনটেন্টের পারফরম্যান্স পরিমাপের পরিচিত মেট্রিক ‘রিচ’ বন্ধ হচ্ছে। আগামী ৩১ অক্টোবর থেকে এই মেট্রিকের পরিবর্তে কনটেন্ট কতটি অ্যাকাউন্ট দেখেছে,তা বোঝার প্রধান মেট্রিক হিসেবে ‘ভিউয়ারস’ ব্যবহার করা হবে।

ফেসবুকের এক বিজ্ঞপ্তিতে এ পরিবর্তনের কথা জানানো হয়েছে। এত দিন কোনো কনটেন্ট কতটি অ্যাকাউন্টের কাছে পৌঁছেছে তা বোঝার জন্য ‘রিচ’ মেট্রিক ব্যবহার করা হতো। নির্দিষ্ট সময়ের মধ্যে কতটি পৃথক অ্যাকাউন্ট কনটেন্টটি দেখেছে,সেই হিসাবও এই মেট্রিকের মাধ্যমে পাওয়া যেত। তবে ২০২৬ সালের ৩১ অক্টোবর থেকে ‘রিচ’ আর পাওয়া যাবে না। এর পরিবর্তে ‘ভিউয়ারস’ মেট্রিকের মাধ্যমে ফেসবুকে প্রকাশিত কনটেন্টের দর্শকসংখ্যা বোঝা যাবে। ছবি, ভিডিও ও রিলসসহ বিভিন্ন ধরনের কনটেন্টের পারফরম্যান্স বিশ্লেষণে এই মেট্রিক ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরা।

এ পরিবর্তনের ফলে ফেসবুক পেজ পরিচালনা, ডিজিটাল বিপণন এবং কনটেন্ট বিশ্লেষণের সঙ্গে যুক্ত ব্যক্তিদের পরিসংখ্যান পর্যবেক্ষণের পদ্ধতিতে পরিবর্তন আসতে পারে। এত দিন ‘রিচ’ ব্যবহার করে বিভিন্ন পোস্ট কতটি অ্যাকাউন্টের কাছে পৌঁছেছে তা পরিমাপ করা হতো। নতুন ব্যবস্থায় কনটেন্টের দর্শকসংখ্যা বোঝার জন্য ‘ভিউয়ারস’ মেট্রিকের ওপর গুরুত্ব দিতে হবে। তবে ‘রিচ’ ও ‘ভিউয়ারস’ মেট্রিকের হিসাবের পদ্ধতি এক কি না তা স্পষ্ট না হলে আগের পরিসংখ্যানের সঙ্গে নতুন তথ্য সরাসরি তুলনা করা কঠিন হতে পারে। এ কারণে ফেসবুক পেজ পরিচালকদের পুরোনো প্রতিবেদন সংরক্ষণ করা এবং নতুন মেট্রিকের হিসাবের পদ্ধতি সম্পর্কে জেনে নেওয়া প্রয়োজন।

এ পরিবর্তন সংবাদমাধ্যম, ব্যবসাপ্রতিষ্ঠান, কনটেন্ট নির্মাতা ও ডিজিটাল বিপণনকর্মীদের জন্য গুরুত্বপূর্ণ। কারণ ফেসবুকে প্রকাশিত কনটেন্ট কত মানুষের কাছে পৌঁছাচ্ছে এবং কতটি অ্যাকাউন্ট তা দেখছে এসব তথ্যের ভিত্তিতেই অনেক ক্ষেত্রে কনটেন্টের কার্যকারিতা মূল্যায়ন করা হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

ফেসবুকে যে ফিচার বন্ধ হচ্ছে

আপডেট টাইম : 08:16:08 pm, Tuesday, 20 October 2026