Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বঙ্গবন্ধুর ছবি বিকৃতির অভিযোগে মোংলা বন্দর কর্মকর্তার বিরুদ্ধে মামলা

  • Md.Liton
  • আপডেট টাইম : 05:58:38 pm, Monday, 5 September 2022
  • 124 বার

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট:
দাপ্তরিক চিঠিতে বঙ্গবন্ধুর ছবি বিকৃতির অভিযোগে মোংলা বন্দর কর্তৃপক্ষের ডেপুটি ট্রাফিক ম্যানেজার মোঃ সোহাগের বিরুদ্ধে মামলা হয়েছে। রবিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে বাগেরহাট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে রামপাল উপজেলা তাতী লীগের সভাপতি নাজমুল হাসান শেখ বাদি হয়ে এই মামলা দায়ের করেন। আদালতের বিচারক খোকন হোসেন মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)কে তদন্তের নির্দেশ দিয়েছেন।
মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, ২০২১ সালে মোংলা বন্দর থেকে বিভিন্ন দপ্তরে প্রেরিত ডেপুটি ট্রাফিক ম্যানেজার মোঃ সোহাগের স্বাক্ষরিত অন্তত ৮টি চিঠিতে বঙ্গবন্ধুর ছবি সংবলিত লোগো কলম দিয়ে কেটে প্রেরণ করে। তখন বিভিন্ন গনমাধ্যমে এই বিষয়ে সংবাদও প্রকাশিত হয়। কিন্তু এই বিষয়ে কোন প্রকার শাস্তি না হওয়ায় রামপাল উপজেলা তাতী লীগের সভাপতি নাজমুল হাসান শেখ এই মামলা দায়ের করেন।
বাদী পক্ষের আইনজীবী ফকির ইফতেখারুল ইসলাম রানা বলেন, বঙ্গবন্ধুর ছবি বিকৃতি করার অভিযোগে মোঃ সোহাগ শেখ নামের এক ব্যক্তির বিরুদ্ধে তাতী লীগ নেতা নাজমুল হাসান শেখ মামলা করেছেন। আদালত মামলাটি পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন প্রদানের আদেশ দিয়েছেন।
মোংলা মোংলা বন্দর কর্তৃপক্ষের ডেপুটি ট্রাফিক ম্যানেজার মোঃ সোহাগ বলেন, মামলার বিষয়টি আমার জানা নেই। এছাড়া এই সংক্রান্ত একটি তদন্ত কমিটি গঠন হয়েছিল, সেই কমিটির তদন্তে আমার বিরুদ্ধে অপরাধ প্রমানিত হয়নি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বঙ্গবন্ধুর ছবি বিকৃতির অভিযোগে মোংলা বন্দর কর্মকর্তার বিরুদ্ধে মামলা

আপডেট টাইম : 05:58:38 pm, Monday, 5 September 2022