Dhaka , Monday, 2 November 2026
শিরোনাম :
বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই বাগেরহাটে স্কুল থেকে ফিরে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা ‘না বুঝে ভুল করেছি’ ক্ষমা চেয়ে শ্যালিকাকে ‘তালাকে’র ঘোষণা মাসুদের রাশিয়াকে বিচ্ছিন্ন করার পশ্চিমা চেষ্টা শোচনীয়ভাবে ব্যর্থ: মারিয়া জাখারোভা
৭ম চালানের পণ্য নিয়ে বিদেশী জাহাজ এম ভি মারস্ বন্দরের ৭নম্বর জেটিতে নোঙ্গর

বঙ্গবন্ধু রেল সেতুর পণ্য খালাস হচ্ছে মোংলা বন্দরে

  • Md.Liton
  • আপডেট টাইম : 02:25:13 am, Saturday, 28 January 2023
  • 139 বার

মোংলা প্রতিনিধি:মোংলা সমুত্র বন্দরের ৭নম্বর জেটিতে যমুনা নদীতে নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর গার্ডার সহ বিভিন্ন (যন্ত্রাংশ) নিয়ে নোঙ্গর করেছে বিদেশি বানিজ্যিক জাহাজ এমভি মারস্। শুক্রবার বিকাল ৩টার দিকে মোংলা বন্দরের জেটিতে পৌঁছিয়ে পণ্য খালাস শুরু করে পানামা পতাকাবাহী এ জাহাজটি। এটি বঙ্গবন্ধু রেল সেতুর লোহার গার্ডার, পাইপ সহ বিভিন্ন যন্ত্রাংশের এ আমদানীকারকের ৭ম চালান। জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট ও বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ এই তথ্য জানায়।

বিদেশি জাহাজ এমভি মারস্ স্থানীয় শিপিং এজেন্ট হক অ্যান্ড সন্স লিমিটেডের খুলনাস্থ অপারেশন ম্যানেজার (শিপিং বিভাগ) শওকত আলী জানান, পানামা পতাকাবাহী জাহাজ এমভি মারক্স গত ১৬ জানুয়ারি ভিয়েতনামের হাইফং বন্দর থেকে সরাসরি মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে। এরপর ২৭ জানুয়ারী শুক্রবার দুপুর তিনটার দিকে মোংলা বন্দরের ৭ নম্বর জেটিতে ভেড়ে। জাহাজটিতে বঙ্গবন্ধু রেলওয়ে সেতুর ১৯৩ প্যাকেজে ১ হাজার ৫১৯ মেঃ টন যন্ত্রাংশ সহ বিভিন্ন মালামাল রয়েছে। শুক্রবার দুপুরে জাহাজটি বন্দর জেটিতে ভেড়ার পর, এদিন দুপুরের পালা থেকেই মেশিনারি পণ্য খালাস শুরু করা হয়।

সেতুর খালাসকৃত পণ্যগুলো বার্জে নামানো হচ্ছে, পরে সেগুলো নদী পথে সিরাজগঞ্জের যমুনা নদীতে নির্মাণাধীন বঙ্গবন্ধু রেল সেতুর কাছে পৌঁছাবে। তিনি আরো বলেন, জাহাজটি মোংলা বন্দরে নোঙ্গরের পর ৪৮ ঘন্টার মধ্যেই জাহাজ থেকে মেশিনারি পণ্য খালাস করা সম্পন্ন হবে আশা করছি।

মেশিনারির পণ্য খালাসকারী শ্রমিক ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স বি এন্ড এম রহমান কোম্পানী লিঃ এর ব্যাবস্থাপনা পরিচালক মোঃ নুরুল ইসলাম জানান, মোংলা বন্দরে যতগুলো মেশিনারিজ পণ্যবাহী জাহাজ মোংলা বন্দরে খালাস হয়েছে তার ৬০ ভাগ পণ্য এ প্রতিষ্ঠান খালাস করেছে। মোংলা বন্দর দিয়ে আমদানী-রপ্তানীকারক ব্যাবসায়ীদের মালামাল পরিবহন করতে নৌপথ ও সড়ক পথে কোন জানজট না থাকায় নির্বিঘ্নে পণ্য আনা-নেয়া করতে পারছে। যাতে ব্যাবসায়ীদের সময় ও অর্থ দুই দিকে সাশ্রয় হচ্ছে। তাই অত্র কোম্পানীর দক্ষ কর্মকর্তা ও শ্রমিক দিয়ে দেশী-বিদেশী জাহাজ থেকে মুল্যবান এ পণ্য খালাস-বোঝাই করে থাকে। তাতে সুন্দর ও সঠিক ভাবে আমদানীকারকদের ঘরে নিখুঁতভাবে সঠিক সময় মালামালগুলো পৌছে দেয়া যায় এটাই কোম্পানীর লক্ষ ও উদ্দেশ্য।

মোংলা বন্দরের হারবার বিভাগ জানায়, দেশের চলমান মেগা প্রকল্পগুলোর মধ্যে অন্যতম যমুনা নদীতে নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু। যেটির বাস্তবায়ন এখন দৃশ্যমান। এরই মধ্যে মেট্রোরেলের ১৪টি জাহাজে ১৩৮টি কোচ ও ইঞ্জিন নিয়ে মোংলা বন্দরে খালাস হয়েছে।

এছাড়া মেট্রোরেল, রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রে, রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের মালামাল ও রেল সেতুর মেশিনারি পণ্যের চালান মোংলা বন্দর দিয়ে আমদানি হওয়ায় এ বন্দরের যে সক্ষমতা বেড়েছে তার এটি একটি দৃশ্য। সরকারের মেঘা প্রকল্পের অধিকাংশ পণ্য মোংলা বন্দর দিয়ে খালাস হওয়া চলমান থাকবে বলে জানায় বন্দরের এ কর্মকর্তা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

৭ম চালানের পণ্য নিয়ে বিদেশী জাহাজ এম ভি মারস্ বন্দরের ৭নম্বর জেটিতে নোঙ্গর

বঙ্গবন্ধু রেল সেতুর পণ্য খালাস হচ্ছে মোংলা বন্দরে

আপডেট টাইম : 02:25:13 am, Saturday, 28 January 2023