Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বঙ্গবন্ধু রেল সেতুর পাইপ নিয়ে মোংলা বন্দরে বন্দরে বিদেশি বিদেশি

  • Md.Liton
  • আপডেট টাইম : 05:53:34 pm, Thursday, 17 November 2022
  • 160 বার

মোংলা প্রতিনিধি:
নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতুর স্টিলের পাইপ (কাঠামোর মালপত্র) নিয়ে মোংলা বন্দরে পৌঁছেছে বেলিজ পতাকাবাহী জাহাজ ‘এম ভি ইয়ং শুন’। বুধবার (১৬ নভেম্বর) বিকাল সাড়ে ৫টায় বন্দরের ৭ নম্বর জেটিতে তিন হাজার ৫০৩ দশমিক ৪৫৫ মেট্রিক টন মেশিনারি পণ্য নিয়ে জাহাজটি নোঙর করে। এটি বঙ্গবন্ধু রেল সেতুর স্টিল পাইপের ১২তম চালান। বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ এই তথ্য জানায়।

জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট হক অ্যান্ড সন্স লিমিটেডের খুলনার ব্যবস্থাপক শওকত আলী বলেন, ‘বুধবার সাড়ে ৫টায় জাহাজটি ভিড়েছে। রাত থেকেই মেশিনারি পণ্য খালাস শুরু হবে। বৃহস্পতিবার সকাল থেকে সেগুলো নদী পথে সিরাজগঞ্জের যমুনা নদীতে নির্মাণাধীন বঙ্গবন্ধু রেল সেতুর কাছে পৌঁছাবে।’

মেশিনারি পণ্য খালাসকারী শ্রমিক ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স বি অ্যান্ড এম রহমানের খুলনার ব্যবস্থাপক নুরুল ইসলাম বলেন, ‘গত ৬ নভেম্বর ভিয়েতনামের ফুমে বন্দর থেকে মোংলা বন্দরের উদ্দেশে ছেড়ে আসে জাহাজটি। ২৪ ঘণ্টার মধ্যেই জাহাজ থেকে মেশিনারি পণ্য খালাস করা হবে। এর আগে, ১১টি জাহাজে আসা বঙ্গবন্ধু রেল সেতুর ৪০ হাজার মেট্রিক টন মেশিনারি পণ্য খালাস করা হয়েছে।’

মোংলা বন্দর কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কমডোর ওয়াদুদ তরফদার বলেন, ‘দেশের চলমান মেগা প্রকল্পগুলোর মধ্যে অন্যতম বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু। যেটির বাস্তবায়ন এখন দৃশ্যমান। রেল সেতুর মেশিনারি পণ্যের চালান মোংলা বন্দর দিয়ে আমদানি হওয়ায় এ বন্দরের ব্যাপক সক্ষমতার প্রমাণ দেয়।’

উল্লেখ্য, সিরাজগঞ্জে যমুনা নদীর ওপর বঙ্গবন্ধু রেল সেতু হচ্ছে। এটি দেশের সবচেয়ে বড় রেল সেতু। মোট ৫০টি পিলারের ওপর গড়ে উঠবে চার দশমিক আট কিলোমিটার ডুয়েল গেজ ডাবল ট্র্যাকের এ সেতু।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বঙ্গবন্ধু রেল সেতুর পাইপ নিয়ে মোংলা বন্দরে বন্দরে বিদেশি বিদেশি

আপডেট টাইম : 05:53:34 pm, Thursday, 17 November 2022