Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বঙ্গবন্ধু রেল সেতুর ষষ্ঠ চালানের মালামাল মোংলা বন্দরে

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:20:35 pm, Wednesday, 12 October 2022
  • 126 বার

মোংলা প্রতিনিধি:বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেল সেতুর ষষ্ঠ চালানের মালামাল নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে বিদেশি জাহাজ এম ভি হোসী ক্রাউন। মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুর ২টা ৫০ মিনিটের দিকে বন্দরের ৭ নম্বর জেটিতে ভিড়ে জাহাজটি। এর আগে সোমবার দুপুরে বন্দরের ৮ নম্বর জেটিতে ভিড়ে পঞ্চম চালানের মেশিনারি পণ্য নিয়ে আসা জাহাজ এম ভি থর ফ্রেন্ড।

বিদেশি জাহাজ এম ভি হোসী ক্রাউনের স্থানীয় শিপিং এজেন্ট এনসিয়েন্ট স্টিম শিপ কোম্পানির সিনিয়র এক্সিকিউটিভ (অপারেশন) মো. রফিকুল ইসলাম জানান, ভিয়েতনামের হাইপং বন্দর থেকে বঙ্গবন্ধু রেল সেতুর মেশিনারি পণ্য নিয়ে ছেড়ে আসা জাহাজ এম ভি হোসী ক্রাউন মঙ্গলবার মোংলা বন্দর জেটিতে ভিড়েছে। এরপর কাস্টমস ও ইমিগ্রেশনসহ অন্যান্য কার্যক্রম শেষে বিকেল পৌনে ৪টার দিকে জাহাজ থেকে পণ্য খালাসের কাজ শুরু হয়েছে। এ জাহাজটিতে ৮৫ প্যাকেজে ২৫০ মেট্রিক টন ওজনের বিভিন্ন ধরনের মেশিনারি মালামাল এসেছে। এসব মালামাল খালাস করে বার্জে (নৌযান) রাখার পর তা সঙ্গে সঙ্গে নদীপথে পাঠানো হচ্ছে সিরাজগঞ্জের যমুনা নদীতে নির্মাণাধীন বঙ্গবন্ধু রেলসেতু স্থলে। তিনি আরও বলেন, এর আগে সোমবার বঙ্গবন্ধু রেল সেতুর পঞ্চম চালানের ১৬৮ প্যাকেজের ১৫৩৭ দশমিক ৭০০ মেট্রিক টন ওজনের মালামাল নিয়ে বন্দরের ৮ নম্বর জেটিতে ভিড়ে পানামা পতাকাবাহী জাহাজ এম ভি থর ফ্রেন্ড।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বঙ্গবন্ধু রেল সেতুর ষষ্ঠ চালানের মালামাল মোংলা বন্দরে

আপডেট টাইম : 06:20:35 pm, Wednesday, 12 October 2022