Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বঙ্গবন্ধু রেল সেতু ও রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের মালামাল নিয়ে মোংলায় তিন জাহাজ

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:54:54 pm, Sunday, 22 January 2023
  • 102 বার

বাগেরহাট প্রতিনিধি:বঙ্গবন্ধু রেলওয়ে সেতু ও রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের মেশিনারিজ ও মালামাল নিয়ে মোংলা বন্দরে পৌছেছে তিন বিদেশী জাহাজ। রবিবার (২২ জানুয়ারী) সকালে ও দুপুরে এসব জাহাজ বন্দরে নোঙ্গর করেছে।সকালে বঙ্গবন্ধু রেলওয়ে সেতুর ৩ হাজার ৩৫২ দশমিক ৩৮৯ মেট্রিকটন স্টীল পাইপ নিয়ে বন্দরের ৭ নম্বর জেটিতে নোঙ্গর করে পানামা পতাকাবাহী ‘এমভি কুই ইয়া শান’ জাহাজ। একই সময়ে রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের ৪ হাজার ৭১৬ দশমিক ২৬ মেট্রিক টন মেশিনারিজ নিয়ে বন্দরের ৮ নম্বর জেটিতে নোঙ্গর করে পানামা পতাকাবাহী হাজাজ ‘লিবার্টি হারভেস্ট’। পরে দুপুরে রুপপুর বিদ্যুৎ কেন্দ্রের ৩হাজার ৬৩৩ মেট্রিক টন মেশিনারি পণ্য নিয়ে রুশ পতাকাবাহী ‘এমভি কামিল্লা‘ নামের আরও একটি বন্দরে নোঙ্গর করে। মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ এই তথ্য নিশ্চিত করেছেন।

এম ভি কুই ইয়া শান নামের বিদেশী জাহাজের শিপিং এজেন্ট হক এন্ড সন্সের খুলনা অফিসের কর্মকর্তা মোঃ শওকত আলী বলেন, ২৩৮ প্যাকেজে ৩হাজার ৩৫২ মেট্রিক টন পণ্য নিয়ে জাহাজটি বন্দর জেটিতে নোঙ্গর করেছে। জাহাজে আসা পণ্যগুলো খালাসের প্রক্রিয়া চলছে।

রুপপুর বিদ্যুৎ কেন্দ্রের মেশিনারি পণ্য নিয়ে আসা বিদেশি জাহাজ ‘লিবার্টি হারভেস্ট’ এর শিপিং এজেন্ট ইন্টারপের্টের পরিচালক মোঃ শাহীন ইকবাল বলেন, রুপপুর বিদ্যুৎ কেন্দ্রের মালামাল ৮ নম্বর জেটিতে নোঙ্গর করেছে। চারদিনের মধ্যে এসব পণ্য পুরোপুরি খালাস করা সম্ভব হবে। খালাস শেষে সড়ক ও নৌ পথে পাবানার ঈশ্বরদীতে নির্মাণাধীন রুপপুর বিদ্যুৎ কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে।

রুশ পতাকাবাহী ‘এমভি কামিল্লা’র শিপিং এজেন্ট কনভেয়ার শিপিং লাইন্সের ম্যানেজার অপারেশন সাধন কুমার চক্রবর্তী বলেন, এই জাহাজে ৩ হাজার ৬৩৩ মেট্রিক টন পণ্য আনা হয়েছে । খালাস শেষে এসব পণ্য রুপপুর বিদ্যুৎ কেন্দ্রে পৌছে দেওয়া হবে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা বলেন, ‘দেশের নির্মাণাধীন প্রায় সব মেগা প্রকল্পের মালামাল মোংলা বন্দর দিয়ে খালাস হচ্ছে। দ্রুত সময়ে আধুনিক পদ্ধতিতে দক্ষ জনবল দিয়ে এসব পণ্য খালাস হওয়ায় ব্যবসায়ীরা এই বন্দর ব্যবহারে আরও বেশি আগ্রহী হচ্ছে বলে জানান বন্দরের এই শীর্ষ কর্মকর্তা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বঙ্গবন্ধু রেল সেতু ও রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের মালামাল নিয়ে মোংলায় তিন জাহাজ

আপডেট টাইম : 06:54:54 pm, Sunday, 22 January 2023