Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার থেকে ৬ রোহিঙ্গাসহ আটক ১৫

  • Md.Liton
  • আপডেট টাইম : 12:05:37 am, Monday, 26 September 2022
  • 132 বার

মোংলা প্রতিনিধি :বঙ্গোপসাগরের বাংলাদেশ-ভারত জলসীমার কাছাকাছি এলাকায় মাছ ধরার ট্রলার থেকে ছয় রোহিঙ্গা ও ৯ জেলেকে আটক করেছে নৌবাহিনী। ছয় রোহিঙ্গা হলেন- উখিয়ার কুতুপালং ক্যাম্পের মৃত এজাহার মিয়ার ছেলে নুর আলম (৪০) ও মৃত ইমান হোসেনের ছেলে আলী জোহার (২৮)। আর টেকনাফের লেদা ক্যাম্পের মোহাম্মদ আলমের ছেলে জাহিদ আলম (৩৫), মৃত ইমান হোসেনের ছেলে জুবায়ের (৩০), ধলু হোসেনের ছেলে কামাল হোসেন (২৩), ফজল আহম্মদের ছেলে ইয়াসির (২৫)। ৯ জেলে হলেন- শাহালম মিস্ত্রি (৫০), নুরুল আলম (৪৫), নুর হোসেন (৩৭), জাকের হোসেন (৩২), হালেম (৪৮), হারুন (৩৫), মনির হোসেন (৪৭), জাকির হোসেন (৩২) ও আলাউদ্দিন (৪৫)। এদের বাড়ি নোয়াখালী ও ভোলার বিভিন্ন এলাকায়।

মোংলার দিগরাজ ঘাঁটির নৌবাহিনীর গোয়েন্দা সূত্র জানায়, রোববার দিনগত রাত ৩টার দিকে ছয়টি ট্রলার বাংলাদেশ জলসীমা অতিক্রম করে ভারতের দিকে যাচ্ছিল। তখন বঙ্গোপসাগরে টহলরত নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা গোমতি’ ওই ট্রলারগুলোর গতিরোধের চেষ্টা করে। ট্রলারগুলো দ্রুত গতিতে ছুটতে থাকলে ৫ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে নৌবাহিনী।

এ সময় পাঁচটি ট্রলার এদিক ওদিক চলে গেলেও ‘মা-বাবার দোয়া’ নামের একটি ট্রলারকে সোমবার ভোর ৬টার দিকে আটক করা হয়। পরে ওই ট্রলারে থাকা ছয় রোহিঙ্গা ও নয় জেলেকে আটক করা হয়। রোহিঙ্গারা ট্রলারটিতে মাছ ধরার জন্য অবৈধভাবে অবস্থান করছিল। তাদের মোংলা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম জাগো নিউজকে বলেন, নৌবাহিনীর হাতে আটক ছয় রোহিঙ্গা ৯ জেলেকে পুলিশে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এদের মধ্যে কোনো ভারতীয় জেলে নেই। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তাদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার থেকে ৬ রোহিঙ্গাসহ আটক ১৫

আপডেট টাইম : 12:05:37 am, Monday, 26 September 2022