Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ, আটক ১৩৫ ভারতীয় জেলে কারাগারে

  • Md.Liton
  • আপডেট টাইম : 10:08:37 pm, Wednesday, 29 June 2022
  • 159 বার

মাছ শিকারের দায়ে আটক ১৩৫ ভারতীয় জেলেকে কারাগারে পাঠিয়েছে আদালত।

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট:বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকারের দায়ে আটক ১৩৫ ভারতীয় জেলেকে কারাগারে পাঠিয়েছে আদালত। বুধবার (২৯ জুন) বিকেলে বাগেরহাট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক খোকন হোসেন তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন।এর আগে সোমবার রাত ১০টার দিকে গভীর সমুদ্রে টহলরত নৌবাহিনীর দুটি যুদ্ধ জাহাজ বিএনএস আলী হায়দার ও বিএনএস প্রত্যয় পটুয়াখালী জেলার কুয়াকাটা সংলগ্ন রাবনাবাদ চ্যানেলের অদূরে পায়রা ফেয়ারওয়ে বয় এলাকায় বিপুল সংখ্যক বিদেশী ফিশিং ট্রলারের অবস্থান সনাক্ত করে। পরবর্তীতে গভীর সমুদ্রে টহলরত নৌবাহিনীর জাহাজ বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক জলসীমা থেকে ৩৬-৬০ নটিক্যাল মাইল (৬৭-১১১ কিঃ মিঃ) অভ্যন্তরে ৮টি ভারতীয় ফিশিং ট্রলারকে অবৈধভাবে মৎস্য আহরণরত অবস্থায় ১৩৫ জন ভারতীয় জেলেসহ আটক করে। মঙ্গলবার রাতে আটক ১৩৫ ভারতীয় জেলের বিরুদ্ধে সমুদ্রসীমা লঙ্ঘন করে মাছ শিকারের অপরাধে মামলা দিয়ে বাগেরহাটের মোংলা থানায় সোপর্দ করে নৌবাহিনী। আটক এসব ভারতীয় জেরেদের বাড়ী পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগোনা জেলার বিভিন্ন এলাকায়।
৮টি ভারতীয় ফিশিং ট্রলারে থাকা ইলিশসহ বিভিন্ন প্রজাতির ৫০ মন মাছ মোংলা উপজেলা নিবার্হী কর্মকর্তা ও উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে বুধবার দুপুরে নিলামে ৫ লাখ ৭ হাজার টাকায় বিক্রি করে অর্থ রাজস্ব খাতে জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকারের দায়ে ৮টি ফিশিং ট্রলারসহ আটক ১৩৫ ভারতীয় জেলেকে মঙ্গলবার রাতে মোংলা থানায় সোপর্দ করে নৌবাহিনী। সমুদ্রসীমা লঙ্ঘন করে মাছ শিকারের অপরাধে মামলা দিয়ে আটক এসব ভারতীয় জেলেদের বুধবার বিকালে বাগেরহাট আদালতে প্রেরণ করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ, আটক ১৩৫ ভারতীয় জেলে কারাগারে

আপডেট টাইম : 10:08:37 pm, Wednesday, 29 June 2022