Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাংলার ‘দেওরা’ মাতাচ্ছে আফ্রিকা

  • Md.Liton
  • আপডেট টাইম : 01:26:44 am, Tuesday, 23 May 2023
  • 129 বার

আমার ডেস্ক:‘দেওরা’ শিরোনামে কোক স্টুডিও বাংলার দ্বিতীয় মৌসুমে গান মুক্তি পায় গত ৭ মে। ‘হাতে লাগে ব্যথা রে, হাত ছাইড়া দাও সোনার দেওরা রে’ গানটি প্রকাশের পরই জনপ্রিয় হয়ে ওঠে। জনপ্রিয়তার পাশাপাশি গানটি ইউটিউবে গড়েছে নতুন এক রেকর্ড। মাত্র ১৪ দিনেই গানটি ছুঁয়েছে কোক স্টুডিও বাংলায় সর্বাধিক দেখা গানের রেকর্ড। গানটি ইতিমধ্যে দেখা হয়েছে ২ কোটি ৪০ লাখ বারের চেয়েও বেশি। এর আগে, কোক স্টুডিও বাংলায় সর্বাধিক দেখা গান ছিল নিগার সুলতানা সুমি এবং জালালী সেটের ‘ভবের পাগল’ গানটি, যা ২ কোটি ৪০ লাখ বারের চেয়ে বেশিবার দেখা হয়েছে।

শুধু ভিউয়ের রেকর্ড নয়, সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন রিলস, টিকটকে এই গানের সঙ্গে ঠোঁট মেলাচ্ছেন তরুণ-তরুণীরা। ‘দেওরা’ গানের জনপ্রিয়তা দেশ ছাড়িয়ে পৌঁছে গেছে দেশের বাইরেও। বিদেশি অনেকেই এই গানের সঙ্গে ঠোঁট মিলিয়ে বানাচ্ছেন বিভিন্ন কনটেন্ট। এর মধ্যে রয়েছেন তানজানিয়ার জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর দুই ভাই-বোন—কিলি পল ও নিমা পল।

ভারতীয় জনপ্রিয় কিছু গান দিয়েও কনটেন্ট বানিয়ে জনপ্রিয়তা পান তাঁরা। কিলি পলের তাঁর ভেরিফায়েড টিকটক অ্যাকাউন্ট থেকে গত বৃহস্পতিবার ‘দেওরা’ গানের সঙ্গে তাঁদের নাচ এবং ঠোঁট মিলিয়ে একটি কনটেন্ট প্রকাশ করেন। প্রকাশের পরই কনটেন্টটি রীতিমতো ভাইরাল। তাঁর সবচেয়ে বেশি দেখা কনটেন্টগুলোর মধ্যে জায়গা করে নিয়েছে এই ‘দেওরা’।

নৌকাবাইচে ‘হাত ছেড়ে দাও সোনার দেওরা রে’ গানের তালে বইঠা ঠেলেন মাঝিমাল্লারা। নৌকাবাইচের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে জনপ্রিয় এই সারি গানটি। এই গানটিই নতুন আয়োজনে গত ৭ মে নিয়ে আসেন প্রীতম হাসান এবং লোকসংগীত শিল্পী ইসলামউদ্দিন পালাকার। গানটিতে আরও আছেন আরমীন মুসা এবং তার কয়্যার ‘ঘাসফড়িং’।

গানটিতে ‘সারি গান,’ ‘জাগ গান’-এর মতো লোকসংগীতের বিভিন্ন ধারা ব্যবহার করা হয়েছে। ‘সারি গান’ সাধারণত শারীরিক পরিশ্রমের সঙ্গে যুক্ত, আর ‘জাগ গান’ পরিচিত এর অনুপ্রেরণামূলক কথার জন্য। গানটিতে ফজলু মাঝি (ফজলুল হক) এবং প্রীতম হাসানের লেখা কথায় মাঝিদের আবেগ ফুটে উঠেছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাংলার ‘দেওরা’ মাতাচ্ছে আফ্রিকা

আপডেট টাইম : 01:26:44 am, Tuesday, 23 May 2023