Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাংলা নববর্ষ উপলক্ষে বাগেরহাটে মঙ্গল শোভাযাত্রা ও মেলা

  • Md.Liton
  • আপডেট টাইম : 07:57:49 pm, Thursday, 14 April 2022
  • 480 বার

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট
নানা আয়োজনে বাংলা নববর্ষ ১৪২৯ কে বরণ করল বাগেরহাটবাসী।বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকাল ১০টায় বাগেরহাট কেন্দ্রীয় শহীদ মিনারে বৈশাখী গানের মাধ্যমে বর্ষ বরণের অনুষ্ঠান শুরু হয়। পরে বাগেরহাট জেলা প্রশাসনের আয়োজনে শহীদ মিনারের সামনে থেকে মঙ্গলশোভা যাত্রা বের করা হয়।শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে মঙ্গলশোভাযাত্রাটি শালতলা মোড়স্থ জেলা পরিষদ অডিটোরিয়ামে এসে শেষ হয়।

শোভাযাত্রা শেষে অডিটোরিয়াম চত্বরে সাতদিন ব্যাপি বৈশাখী মেলার উদ্বোধন করেন বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। এসময়, অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট হাফিজ আল আসাদ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাসেলুর রহমান, বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ মুছাব্বেরুল ইসলাম, বাগেরহাট চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রিজের সভাপতি লিয়াকত হোসেন লিটন, খানজাহান আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আসিফ উদ্দিন রাখিসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পরে সকলকে নিয়ে অডিটোরিয়াম চত্বরের বৈশাখী মেলা ঘুরে দেখেন জেলা প্রশাসক। বাংলা নববর্ষ উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে সাতদিন ব্যাপি এই মেলায় নাগরদোলা, নৌকা দোলাসহ ৩০টি স্টল অংশ নিয়েছে। ২০ এপ্রিল সমাপনি অনুষ্ঠানের মাধ্যমে এই মেলা শেষ হওয়ার কথা রয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাংলা নববর্ষ উপলক্ষে বাগেরহাটে মঙ্গল শোভাযাত্রা ও মেলা

আপডেট টাইম : 07:57:49 pm, Thursday, 14 April 2022