Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাগেররহাটে সড়ক আটকে শিক্ষার্থীদের গাড়ি ভাঙচুর, দীর্ঘ যানজট

  • Md.Liton
  • আপডেট টাইম : 05:57:24 pm, Wednesday, 9 November 2022
  • 139 বার

বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটের ফকিরহাটে গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থীরা সড়ক আটকে দূরপাল্লার বাস ভাঙচুর করেছেন। মঙ্গলবার সন্ধ্যায় খুলনা-মাওয়া মহাসড়কের ফকিরহাট মোড় এলাকার শিউলী ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। শিক্ষার্থীদের অবরোধের ফলে প্রায় ৩০ মিনিটের মত ওই এলাকায় যান চলাচল বন্ধ ছিল। এতে ঘটনাস্থলের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়।

প্রত্যক্ষদর্শী রুবেল শেখ নামের এক ব্যক্তি বলেন, ‘গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি বাসে শিক্ষার্থীরা খুলনা থেকে ফিরছিলেন। শিক্ষার্থীদের বহনকারী বাসকে টুঙ্গিপাড়া এক্সপ্রেস পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। এতে শিক্ষার্থী বহনকারী বাসটি ক্ষতিগ্রস্ত হয়। মুহুর্তের মধ্যে শিক্ষার্থীরা টুঙ্গিপাড়া বাসটিকে থামিয়ে ভাঙচুর শুরু করেন।’

ইউএনও মো. মনোয়ার হোসেন বলেন, ‘আমরা শিক্ষার্থীদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। বর্তমানে পরিস্থিতি ও যান চলাচল স্বাভাবিক রয়েছে। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে রওনা দিয়েছে।’

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাগেররহাটে সড়ক আটকে শিক্ষার্থীদের গাড়ি ভাঙচুর, দীর্ঘ যানজট

আপডেট টাইম : 05:57:24 pm, Wednesday, 9 November 2022