Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাগেরহাটের একটি স্কুলে ঝটিকা অভিযান, নিষিদ্ধ গাইড জব্দ

  • Md.Liton
  • আপডেট টাইম : 07:38:06 pm, Saturday, 4 July 2026
  • 29 বার

চিতলমারী প্রতিনিধি: জেলার চিতলমারী উপজেলার কালশিরা রাজেন্দ্র স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ে ঝটিকা অভিযান চালিয়ে বিভিন্ন প্রকাশনীর ১৪টি নিষিদ্ধ ঘোষিত গাইড বই জব্দ করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আল মুরাদ। বুধবার দুপুরে পরিচালিত এই অভিযানে বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তন থেকে বইগুলো জব্দ করে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আল মুরাদ বাসস’কে জানান, গোপন সংবাদের ভিত্তিতে তিনি জানতে পারেন, বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক শিক্ষার্থীদের নিষিদ্ধ ঘোষিত কিছু গাইড বই কেনার জন্য উৎসাহিত করছেন। এমন তথ্য পাওয়ার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তারের পরামর্শক্রমে তিনি আকস্মিক এই অভিযান পরিচালনা করেন।

তিনি আরও বলেন, শিক্ষক মিলনায়তনে তল্লাশি চালিয়ে বিভিন্ন প্রকাশনীর মোট ১৪টি নিষিদ্ধ গাইড বই উদ্ধার করা হয়। বইগুলো জব্দ করে উপজেলা কার্যালয়ে আনা হয়েছে।

বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

এদিকে শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, সরকার শিক্ষার্থীদের সৃজনশীলতা ও পাঠ্য বই ভিত্তিক শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে নির্দিষ্ট কিছু গাইড বই নিষিদ্ধ করেছে। এসব বইয়ের ব্যবহার শিক্ষার্থীদের মুখস্থ নির্ভর করে তুলতে পারে এবং পাঠ্যক্রমের মূল উদ্দেশ্য ব্যাহত হতে পারে। তাই নিষিদ্ধ বইয়ের ব্যবহার বন্ধে শিক্ষা প্রশাসনের তদারকি গুরুত্বপূর্ণ।

তবে এ বিষয়ে অভিযুক্ত বিদ্যালয় কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।

উল্লেখ্য, নিষিদ্ধ গাইড বই বিক্রি, সংরক্ষণ বা শিক্ষার্থীদের কিনতে উৎসাহিত করার অভিযোগ প্রমাণিত হলে প্রচলিত বিধি অনুযায়ী সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের সুযোগ রয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাগেরহাটের একটি স্কুলে ঝটিকা অভিযান, নিষিদ্ধ গাইড জব্দ

আপডেট টাইম : 07:38:06 pm, Saturday, 4 July 2026