Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাগেরহাটের জেলা প্রশাসকের প্রত্যাহারের দাবীতে স্মারকলিপি প্রদান

  • Md.Liton
  • আপডেট টাইম : 01:13:43 am, Wednesday, 30 October 2024
  • 256 বার

নিজস্ব প্রতিবেদক,বাগেরহাট:বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল আহসানকে দ্রুত প্রত্যাহারের দাবীতে স্মারকলিপি প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর)দুপুরে খুলনা বিভাগীয় কমিশনার মো. হেলাল মাহমুদ শরীফের কাছে বাগেরহাটবাসীর পক্ষ থেকে এই স্মারকলিপি তুলে দেন বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম.এ. সালাম।

এসময় বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম-আহবায়ক শমশের আলী মোহন, খাদেম নিয়ামুল নাসির আলাপ, সদস্য শাহেদ আলী রবি, নাসির আহমেদ মালেক,বিএনপি নেতা মাহবুবুর রহমান টুটুল, জাসাস সভাপতি মো. কামরুজ্জামান, ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক আলী সাদ্দাম দীপসহ বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ, গেল ২৪ অক্টোবর বাগেরহাট সরকারি বালিকা বিদ্যালয়ে রায়ু মুখে ক্যানসার সৃষ্টিকারী হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের (এইচপিভি) প্রতিরোধী টিকা প্রদান অনুষ্ঠানে জেলা প্রশাসক আহমেদ কামরুল আহসানের উপস্থিতিতে বক্তব্যের শেষে জয় বাংলা স্লোগান দেন বাগেরহাটের সিভিল সার্জন ডা. মো. জালাল উদ্দিন আহম্মেদ।

বক্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সিভিল সার্জেনের অপসারণের দাবিতে ক্ষোভে ফেটে পড়ে স্থানীয়রা। ওই দিন রাতেই বাগেরহাট জেলা বিএনপি,শ্রমিকদল ও যুবদলের নেতৃত্বে সিভিল সার্জনের অপসারণের দাবিতে দফায় দফায় বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। পরে রবিবার (২৭ অক্টোবর)বেলা ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জড়ো হয়ে সচেতন বাগেরহাটবাসীর ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। দাবির পক্ষে একাত্বতা ঘোষনা করে জেলা বিএনপি, যুবদল, শ্রমিক দল ও মহিলা দলের নেতৃবৃন্দ কর্মসূচিতে অংশগ্রহন করেন। বিএনপি ও সহযোগি সংগঠনের নেতারা সিভিল সার্জনের শাস্তি ও জেলা প্রশাসকের প্রত্যাহারের দাবিতে বক্তব্য দেন।

এদিকে বৃহস্পতিবার রাতের পর থেকে সিভিল সার্জন অফিস করছেণ না। একটি সূত্র জানিয়েছে তিনি বাগেরহাটে নেই। তবে মঙ্গলবার ঢাকায় একটি দাপ্তরিক সভায় যোগদান করেছেন বলে জানা গেছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাগেরহাটের জেলা প্রশাসকের প্রত্যাহারের দাবীতে স্মারকলিপি প্রদান

আপডেট টাইম : 01:13:43 am, Wednesday, 30 October 2024