Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাগেরহাটের বনিকপাড়ায় ১৫১ প্রতিমা নিয়ে জেলার বড় আয়োজন

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:38:42 pm, Wednesday, 28 September 2022
  • 182 বার

স্টাফ রিপোটার,বাগেরহাট:
হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব দূর্গাপূজা ঘিরে চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি। প্রতিমা তৈরি শেষে মন্ডপে মন্ডপে চলছে সাজসজ্জার কাজ। শেষ মুহুর্তের কাজে ব্যস্ত সময় পাড় করছেন কারিগর ও আয়োজকরা। বাগেরহাটও ব্যতিক্রম নয়, জেলায় এবার ৬৬৩টি মন্ডপে দূর্গা পূজার আয়োজন করা হয়েছে। এর মধ্যে সব থেকে বেশি ১৬৮টি মন্ডপে পূজা হবে চিতলমারী উপজেলায় এছাড়া বাগেরহাট সদর উপজেলায় ১১৬টি, মোল্লাহাটে ৮৪টি, মোরেলগঞ্জে ৭৭টি, ফকিরহাটে ৬৮টি, কচুয়ায় ৪৪, রামপালে ৪১, মোংলায় ৩৭ এবং শরণখোলায় ২৮টি মন্ডপে দূর্গা পূজা অনুষ্ঠিত হবে। এবারের দূর্গা পূজায় ১৫১ প্রতিমা নিয়ে জেলার সব থেকে বড় আয়োজন হচ্ছে সদর উপজেলার চুলকাঠি বনিকপাড়া মন্ডপে। বনিকপাড়ার এই মন্ডপ ঘীরে উৎসাহ উদ্দিপনা বিরাজ করছে স্থানীয়দের মাঝে। বুধবার (২৮ সেপ্টম্বর) বিকেলে বনিকপাড়া মন্ডপে গিয়ে দেখা যায়, মন্ডপের বাইরের গেট ও সাজসজ্জার কাজ করছেন শ্রমিকরা। মূল মন্ডপের ভিতরে প্রবেশ করতেই দুই পাশে বিভিন্ন নামের দেব-দেবীর প্রতিমার সারি। সর্বশেষ মূল মন্ডপে রয়েছে মা দূর্গা ও তারসহযোগী দেবীদের প্রতিমা। দুই মাস ধরে ৪ জন কারিগর রামায়ণ ও মহাভারতের চারযুগের দেবদেবীর নানা কাহিনী অবলম্বনে প্রতিমা তৈরী করেছে ১৫১ টি প্রতিমা। কারিগর তাদের নিপূণ হাতে প্রতিমা ফুটিয়ে তুলেছেন ভক্ত ও দর্শনার্থীদের জন্য। মূল পূজা শুরু না হলেও, এখনই বিভিন্ন স্থান থেকে জেলার সব থেকে বড় এই আয়োজন দেখতে দর্শনার্থীরা আসছেন।
খুলনা বিএল কলেজের মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী ডলি দত্ত বলেন, এত বড় আয়োজন আমরা আগে কখনও দেখিনি। খুব ভাল লাগছে আমাদের।

বাগেরহাটের বনিকপাড়ায় ১৫১ প্রতিমা নিয়ে জেলার বড় আয়োজন

দেবী দত্ত নামের স্থানীয় এক গৃহবধু বলেন, শুধু হিন্দু সম্প্রদায় নয়, মুসলিমরাও আসছেন এই প্রতিমা দেখতে। স্থানীয় সবাই এক সাথে মিলে আমরা এই উৎসব উদযাপন করি।এবার ১৫১টি প্রতিমার কথা শুনে দূরদুরান্ত থেকে অনেকে খোজ নিচ্ছেন আসার জন্য।
রবিউল ইসলাম বলেন, এতবড় আয়োজন এখানে আগে কখনও হয়নি। আসাকরি অনেক লোক আসবে, আমরা বেশ আনন্দিত জাকজমক আয়োজন দেখে।
প্রতিমার তৈরির কারিগর গনেশ সরকার বলেন, ১৫১টি প্রতিমার মাধ্যমে আমরা রামায়ণ ও মহাভারতের চারযুগের দেবদেবীর নানা কাহিনী ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আশাকরি দর্শনার্থী ও ভক্তদের ভাল লাগবে।
বনিকপাড়া সার্বজনীন দূর্গা মন্দিরের সভাপতি দিপংকর কুমার সাধু বলেন, করোনার কারণে দুই বছর দূর্গা পূজায় আমরা ঠিকঠাক আয়োজন করতে পারিনি। এবার মনের মত আয়োজন করেছি। জেলার মধ্যে এটাই বড় আয়োজন। আমাদের সবধরনের প্রস্তুতি শেষ, আশাকরি অনেক লোকজনের সমাগম হবে।
এদিকে সনাতন ধর্মালম্বীরা যাতে নিরাপদ ও নির্ভিঘ্নে দূর্গা পূজা উদযাপন করতে পারে সেজন্য কাজ করছে জেলা পুলিশ। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রতিটি মন্ডপে আনসার সদস্যদের পাশাপাশি পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করবেন। এর পাশাপশি মন্ডপ কর্তৃপক্ষের নিজস্ব স্বেচ্ছাসেবকও থাকার কথা রয়েছে। তবে প্রতিটি মন্ডপে সিসি ক্যামেরা থাকার কথা থাকলেও বেশিরভাগ মন্ডপে সিসি ক্যামেরা নেই।

বাগেরহাটের পুলিশ সুপার কেএম আরিফুল হক বলেন, প্রতিমা তৈরি থেকে শুরু করে বিসর্জন প্রদান অর্থ্যাৎ দশমী পর্যন্ত আমরা নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করেছি। আশাকরি সবাই মিলে উৎসব মুখর পরিবেশে দূর্গাপূজা উদযাপন করতে পারব।
১ অক্টোবর মহালয়ার মধ্যে দিয়ে শারদীয় দূর্গোৎসব শুরু হবে। বুধবার (৫ সেপ্টেম্বর) দশমী ও বিসর্জনের মধ্য দিয়ে এবারের দূর্গা মহোৎসব শেষ হওয়ার কথা রয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাগেরহাটের বনিকপাড়ায় ১৫১ প্রতিমা নিয়ে জেলার বড় আয়োজন

আপডেট টাইম : 06:38:42 pm, Wednesday, 28 September 2022