ফকিরহাট প্রতিনিধি:বাগেরহাটের ফকিরহাটে পল্লীতে আবারো সনাতন পদ্ধতিতে বসতঘরের সিঁদ কেটে চুরি সংগঠিত হয়েছে। অজ্ঞাত চোরেরা বুধবার (৩১ আগস্ট) দিনগত গভীর রাতে ফকিরহাট উপজেলার আট্টাকি গ্রামের পশ্চিম পাড়ার মোড়ল রবিউল ইসলামের বাড়িতে পুরাতন পদ্ধতিতে ঘরের নীচ থেকে সিঁদ কেটে প্রবেশ করে চুরি করে। চোরেরা নগদ টাকা, মুল্যাবান মোবাইল ফোন ও অন্যান্য মালামালসহ প্রায় অর্ধলাখ টাকার মালামাল নিয়ে গেছে বলে জানান গৃহকর্তা মোড়ল রবিউল ইসলাম। সিদ কেটে বসতবাড়তে চুরির ঘটনা ছড়িয়ে পড়লে বৃহস্পতিবার সকাল থেকে উৎসুক মানুষ সিদ কাটার দৃশ্য দেখার জন্য ওই বাড়িতে ভীড় করছে।
বাড়ির বড় ছেলে রফিকুল ইসলামসহ স্থানীয়রা জানান, চোরেরা এক রাতে একই পরিবারের পাশাপাশি থাকা তিনটি বসতঘরে মোট ৬টি সিঁদ কাটে। দুইটি ঘরে সিঁদ কাটার পর ভেতরে আলমারি এবং অন্যান্য আসবাবপত্রে বাঁধা পাওয়ায় ঘরে ঢুকতে পারেনি।
এ বিষয়ে ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. আলীমুজ্জামান বলেন, এ ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার থেকে অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
Md.Liton 











