Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাগেরহাটের ভ্যানচালক মোস্তফার পরিবারের দায়িত্ব নিলেন তারেক রহমান

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:58:18 pm, Wednesday, 10 September 2025
  • 138 বার

স্টাফ রিপোটার,বাগেরহাট:ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে লড়ছেন বাগেরহাটের ফকিরহাট উপজেলার ভ্যানচালক গোলাম মোস্তফা শেখের স্ত্রী শাহিনা বেগম। অন্যদিকে, প্রতিবন্ধী একমাত্র সন্তানকে নিয়ে দিশেহারা এই পরিবার। সম্প্রতি এ সংক্রান্ত বেসরকারি একটি টেলিভিশন চ্যানেল প্রতিবেদনও প্রচারিত হয়। পরিবারটির অসহায় পরিস্থিতি লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে আসে। এরপর তিনি ভ্যানচালক গোলাম মোস্তফার পরিবারের পাশে দাঁড়ান।

তারেক রহমান ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনের নেতৃত্বে একটি প্রতিনিধি দলকে মঙ্গলবার ভ্যানচালকের বাড়িতে পাঠান। তারা অসহায় পরিবারটির সার্বিক খোঁজ-খবর নেন এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের সহমর্মিতার বার্তা পৌঁছে দেন।

প্রতিনিধি দলে ছিলেন, বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল ও ইঞ্জিনিয়ার মোস্তফা-ই-জামান সেলিম ও সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি এবং জাতীয়তাবাদী ছাত্রদলের বুয়েট শাখার সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ।

এছাড়া উপস্থিত ছিলেন, বাগেরহাটের ফকিরহাট উপজেলা বিএনপির সভাপতি কামরুল ইসলাম গোরা ও সাধারণ সম্পাদক শরিফুল কালাম কারিম, ফকিরহাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাজী মঈন উদ্দিন মেরু এবং ঢাকা কলেজ ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মিসবাহ প্রমুখ।

প্রসঙ্গত, ফকিরহাট উপজেলার লখপুর ইউনিয়নের ভট্ট খামার গ্রামের বাসিন্দা ভ্যানচালক গোলাম মোস্তফা শেখ। ভোর থেকে রাত পর্যন্ত ভ্যান চালিয়েও পরিবারের খরচ যোগাতে পারছিলেন না। তার ছেলে আব্দুল্লাহ শেখ জন্ম থেকেই শয্যাশায়ী ও প্রতিবন্ধী। স্ত্রী শাহিনা বেগম বর্তমানে ক্যান্সারে আক্রান্ত। স্ত্রীর চিকিৎসার জন্য ইতোমধ্যে শেষ সম্বল বসতবাড়ির অর্ধেক জমিও বিক্রি করেন। ধার-দেনা করে কিছুদিন চিকিৎসা চালালেও অর্থাভাবে এখন তা বন্ধ আছে।

পরিস্থিতি মোকাবিলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চিকিৎসকদের দেওয়া তথ্যের ভিত্তিতে শাহিনা বেগমের উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদান করেন। এই আর্থিক সহায়তা ভ্যানচালক গোলাম মোস্তফা শেখের স্ত্রী শাহিনা বেগমের হাতে তুলে দেন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন।

সেসময় সাংবাদিকদের তিনি বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা এখানে এসেছি। একটি বেসরকারি টেলিভিশনের খবরে গোলাম মোস্তফা শেখের কষ্টের কথা জানতে পেরে তিনি আমাদেরকে পাঠিয়েছেন। অসহায় পরিবারটির প্রত্যাশা অনুযায়ী আর্থিক সহায়তাও দিয়েছেন তারেক রহমান।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাগেরহাটের ভ্যানচালক মোস্তফার পরিবারের দায়িত্ব নিলেন তারেক রহমান

আপডেট টাইম : 06:58:18 pm, Wednesday, 10 September 2025