Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাগেরহাটে অগ্নিকান্ডে দুই দোকান ভষ্মিভূত ১১ লক্ষ টাকার ক্ষতি

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:39:02 pm, Thursday, 12 January 2023
  • 102 বার

স্টাফ রিপোটার,বাগেরহাট:বাগেরহাটে গভীর রাতে আগুন লেগে দুটি মুদি দোকান ভষ্মিভূত হয়েছে। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) ভোররাতে সদর উপজেলার পুটিমাড়ি ব্রিজের পাশে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পুলিশ ও ফায়ার সার্ভিস মিনিট দশেকের চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়। এর আগেই দোকানের সব মালামাল পুরে যায়। এতে প্রায় ১১ লক্ষ টাকার ক্ষতি হয়েছে দাবি দোকান মালিকদের।ক্ষতিগ্রস্থ দোকান মালিকরা হলেন, গোবরদিয়া এলাকার মোঃ জালাল হাওলাদার ও আইয়ুব আলী মোল্লা।
ক্ষতিগ্রস্থ দোকানি মোঃ জালাল হাওলাদার বলেন, রাত আড়াইটার দিকে পুলিশ ও স্থানীয়রা ডাক চিৎকারে ঘুম ভেঙ্গে যায়। রাস্তায় এসে দেখি আমাদের দোকানে ধাউ ধাউ করে আগুন জ্বলছে। প্রায় তিনটার দিকে ফায়ার সার্ভিসের লোকজন আসেন। খুব অল্প সময়ে আগুন নেভালেও, আমাদের সবকিছু পুরে যায়। দোকানের ফ্রীজ, অন্যান্য মালামালসহ সব মিলিয়ে আমার ৬ লক্ষ টাকার মত ক্ষতি হয়েছে। আইয়ুব আলী মোল্লার মোল্লারও ৫ লক্ষ টাকার মালামাল পুরে গেছে। ব্যাংক ও এনজিও থেকে ঋণ নিয়ে এই ব্যবসা চালাই। এখন কিভাবে ঋণ শোধ করব জানি না।

আগুন লাগার কারণ সম্পর্কে মোঃ জালাল হাওলাদার বলেন, সবাই হয়ত বলবে, শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লেগেছে। আসলে তা নয়, শর্ট সার্কিট হওয়ার মত কোন ইস্যু নেই দোকানে। কেউ হয়ত শত্রুতা করে আগুন লাগিয়েছে। এটা সঠিক তদন্ত করলে পাওয়া যাবে।

বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মোঃ শাহজাহান সিরাজ বলেন, খবর পেয়ে আমরা দ্রæত ঘটনাস্থলে যাই। আগুন নেভাতে সক্ষম হই। প্রাথমিকভাবে ধারণা করছি বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে এই আগুনের সূত্রপাত হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাগেরহাটে অগ্নিকান্ডে দুই দোকান ভষ্মিভূত ১১ লক্ষ টাকার ক্ষতি

আপডেট টাইম : 06:39:02 pm, Thursday, 12 January 2023