এম.পলাশ শরীফ, মোড়েলগঞ্জ প্রতিনিধি : বাগেরহাটের মোড়েলগঞ্জে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন জনগনের যাতায়াত পথে প্রতিবন্ধকতার কারণে বালু উত্তোলনের পাইপ ভাঙচুর ও বালু উত্তোলন স্থগিত করে দিয়েছে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ও তার লোকেরা। গতকাল রবিবার বেলা ১১টার দিকে খাউলিয়া ইউনিয়নের সন্ন্যাসী বাজার সংলগ্ন মো. ছগীর বয়াতীর বাড়িতে বালু সরবরাহ করার সময় কয়েকজন চৌকিদার ও চেয়ারম্যানের সহযোগীরা বেপরোয়াভাবে বালু সাপ্লাইয়ের পাইপ ভাংচুর করে। ইউনিয়ন চেয়ারম্যান মো. সাইদুর রহমানের নির্দেশে পাইপ ভাঙচুরের ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন ড্রেজার মালিক মো. লোকমান বয়াতী।
লোকমান বয়াতী অভিযোগ করে বলেন, ইতোপূর্বে তার নিকট ফুট হিসেবে চাঁদা চাওয়া হয়েছে। চাঁদার টাকা দিতে রাজি না হওয়ায় তার অনেক পাইপ ভেঙ্গে ফেলেছে। কিছু পাইপ নিয়ে গেছে। বালু সরবরাহ বন্ধ করে দিয়েছে। এতে তার প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে চেয়ারম্যান সাইদুর রহমান বলেন, চাঁদা চাওয়ার কোন কারণ নেই। যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করার কারনে চৌকিদার পাঠিয়ে পাইপ অপসারণ করে কিছু পাইপ পরিষদে নেওয়া হয়েছে। তবে, শ্রমিক আলী হোসেন, আব্দুল আহাদ শেখ ও স্থানীয়রা বলেন, ওই সড়কে বর্তমানে কোন প্রকার যানবাহন চলাচল করেনা। পানি উন্নয়ন বোর্ডের উন্নয়ন কাজ চলছে।
ইউনিয়ন চেয়ারম্যান বা পরিষদের চৌকিদার বালু সরবরাহের পাইপ ধ্বংস করার বিচারিক ক্ষমতা রাখেন কিনা জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বলেন, এ বিষয়ে জানতে আইনের বই দেখতে হবে।
Dhaka
,
Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ
৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব
ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ
ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’
সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি
বাগেরহাটে অবৈধভাবে বালু উত্তোলন, চেয়ারম্যানের নির্দেশে পাইপ ভাঙচুর
-
Md.Liton - আপডেট টাইম : 06:59:10 pm, Monday, 1 August 2022
- 120 বার
জনপ্রিয় সংবাদ












