Dhaka , Sunday, 1 November 2026
শিরোনাম :
বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই বাগেরহাটে স্কুল থেকে ফিরে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা ‘না বুঝে ভুল করেছি’ ক্ষমা চেয়ে শ্যালিকাকে ‘তালাকে’র ঘোষণা মাসুদের রাশিয়াকে বিচ্ছিন্ন করার পশ্চিমা চেষ্টা শোচনীয়ভাবে ব্যর্থ: মারিয়া জাখারোভা

বাগেরহাটে অবৈধভাবে মজুত করা ১ লাখ কেজি চাল জব্দ

  • Md.Liton
  • আপডেট টাইম : 07:11:45 pm, Thursday, 20 October 2022
  • 172 বার

বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটে র‌্যাবের অভিযানে অবৈধভাবে মজুত করা এক লাখ ২০০ কেজি চাল উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় ওই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। বুধবার (১৯ অক্টোবর) বাগেরহাট সদরের নাগেরবাজার এলাকায় অশিত সাহা অ্যান্ড ব্রাদার্সে অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাব-৬ এর পরিচালক লে. কর্নেল মোহাম্মদ মোস্তফা আহমদ জানান, বুধবার র‌্যাব-৬ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, বাগেরহাট জেলার সদর থানাধীন নাগেরবাজার এলাকায় একটি প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে অনুমোদনবিহীন চাল মজুত করছে। র‍্যাব বেলা ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত সেখানে অভিযান চালায়। অভিযানে মজুত করা চালের সঙ্গে ক্রয়-বিক্রয় রেজিস্টারের গড়মিল থাকায় অশিত সাহা অ্যান্ড ব্রাদার্সের মালিক অশিত সাহাকে কৃষি বিপণন আইনে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

র‍্যাবের এই কর্মকর্তা আরও জানান, এ ছাড়া অবৈধভাবে মজুত করা এক লাখ ২০০ কেজি বিভিন্ন প্রকার চাল জব্দ করে। মজুদ করা চাল ২৪ ঘণ্টার মধ্যে খুচরা বাজারে বিক্রির নির্দেশনা দেওয়া হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

বাগেরহাটে অবৈধভাবে মজুত করা ১ লাখ কেজি চাল জব্দ

আপডেট টাইম : 07:11:45 pm, Thursday, 20 October 2022