Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাগেরহাটে অবৈধভাবে সার বিক্রি করায় অর্থদণ্ড

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:26:23 pm, Monday, 13 February 2023
  • 129 বার

চিতলমারী প্রতিনিধি:বাগেরহাটের চিতলমারীতে অবৈধ ভাবে রাসয়নিক সার বিক্রি করায় এক প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালত অর্থদণ্ড দিয়েছেন। সোমবার (১৩ ফেব্রুয়ারি) বেলা দুপুর সাড়ে ৩ টায় অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইয়েদা ফয়জুন্নেছা এ অর্থদন্ডাদেশ দেন। এ সময় একটি মামলার মাধ্যমে ৫ হাজার টাকা আদায় করা হয়। সেই সাথে দোষী ব্যাক্তিকে সরকারি আদেশ মানার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় চিতলমারী উপ-সহকারি কৃষি কর্মকর্তা শংকর মজুমদার ও সরোজ কুমার বাগচী উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইয়েদা ফয়জুন্নেছা জানান, সরকারি নির্দেশ অমান্য করে বিনা লাইসেন্সে রাসয়নিক সার বিক্রি করায় মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়। এ সময় মোবাইল কোর্টের মাধ্যমে কৃষি বিপনন আইন-২০১৮ সালের ১৯ ধারা মোতাবেক চিতলমারী সদর ইউনিয়নের সাবোখালী গ্রামের মেসার্স মহুয়া এন্টারপ্রাইজের মালিক মৃত্যুঞ্জয় বিশ্বাসের কাছ থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাগেরহাটে অবৈধভাবে সার বিক্রি করায় অর্থদণ্ড

আপডেট টাইম : 06:26:23 pm, Monday, 13 February 2023