Dhaka , Sunday, 1 November 2026
শিরোনাম :
বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই বাগেরহাটে স্কুল থেকে ফিরে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা ‘না বুঝে ভুল করেছি’ ক্ষমা চেয়ে শ্যালিকাকে ‘তালাকে’র ঘোষণা মাসুদের রাশিয়াকে বিচ্ছিন্ন করার পশ্চিমা চেষ্টা শোচনীয়ভাবে ব্যর্থ: মারিয়া জাখারোভা

বাগেরহাটে অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান

  • Md.Liton
  • আপডেট টাইম : 07:38:14 pm, Wednesday, 31 August 2022
  • 172 বার

বাগেরহাট প্রতিনিধি:বিধি না মেনে অবৈধভাবে চিকিৎসা সেবার নামে ব্যবসা করার দায়ে বাগেরহাটের ফকিরহাট উপজেলায় তিনটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক দের অর্থদণ্ড ও কারাদণ্ড প্রদান করা হয়েছে। ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ বুধবার (৩১ আগস্ট) দুপুরে ভ্রাম্যমাণ আদালত করে এ দণ্ড দেয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মনোয়ার হোসেন।

ফকিরহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শাহ্ মহিবুল্লাহ বলেন, উপজেলার লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারে রোগীদের কাছ থেকে স্যাম্পল ও টাকা নিয়ে পরীক্ষা না করে রিপোর্ট প্রদানের মাধ্যমে প্রতারণা করায় ভোক্তা অধিকার আইনে প্রতিষ্ঠানটির পরিচালক লিটন কুন্ডুকে ১৫ দিনের জেল ও ডায়াগনস্টিক সেন্টারটি সিলগালা করা হয়।

এ ছাড়া হেলথ কিওর ডায়াগনস্টিক সেন্টারের রিপোর্টে ডাক্তারের নাম অবৈধভাবে ব্যবহার করায় একই আইনে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। একই অভিযোগে পাশ্ববর্তী আহম্মদ ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের অর্থদণ্ড করা দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শিশির বসু।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

বাগেরহাটে অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান

আপডেট টাইম : 07:38:14 pm, Wednesday, 31 August 2022