Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাগেরহাটে অবৈধ দখলদার উচ্ছেদে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:22:57 pm, Wednesday, 15 April 2026
  • 85 বার

বাগেরহাট প্রতিনিধিঃবাগেরহাটের সদর উপজেলার রনবিজয়পুর এলাকায় রেকর্ডীয় ভূমিতে জোরপূর্বক দখল করে রাস্তা নির্মান এবং অবৈধ দখলদারদের উচ্ছেদের দাবিতে বাগেরহাটে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।
মঙ্গলবার (১৫ এপ্রিল ) বাগেরহাট প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুমির মালিক মরিয়াম বেগম অভিযোগ করেন, দখলদাররা প্রভাবশালী হওয়ায় তারা কোন প্রতিকার পাচ্ছে না। উল্টো প্রতিনিয়ত হুমকির সম্মুখীন হচ্ছেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মরিয়াম বেগমের পক্ষে শেখ আব্দুল হাসিবুর রহমান(ইকলাস)। এ সময় মরিয়াম বেগম, ভাই মোঃ হাবি ও স্থানিয় মোঃ হাবিব উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে অভিযোগ বলেন মিনারা বেগম আমার পৈত্রিক তিন কাঠা জমি দখল করে নিয়েছে। অনেক চেষ্টা তদবির করেও সে সময়ে এই দখলবাজ গোষ্ঠীর বিরুদ্ধে কোন ব্যবস্থা নিতে পারি নাই। জমির কাগজপত্র খাজনা মিউটেশন ও বিআরএস সবকিছু ঠিক থাকার পরেও আমার জমি শান্তিপূর্ণভাবে ভোগ দখল করিতে পারি নাই। হুমকি ধামকি ও প্রাণনাশের ভয় দেখিয়ে এখনো পর্যন্ত তারা আমার পৈত্রিক জমি ভোগ দখল করে চলছে। স্থানীয় গণ্যমান্য ও প্রশাসনকে জানিয়েও এখনো পর্যন্ত আমার জমি দখলে নিতে পারি নাই। আপনাদের লেখনীর মাধ্যমে আমি যাতে আমার পৈত্রিক জমি ও রুকসানা হাসিবের নামে কবলাকৃত সম্পত্তি শান্তিপূর্ণ ভোগ দখল করিতে পারি সে লক্ষ্যে আজ এই সংবাদ সম্মেলনের আয়োজন করেছি।
লিখিত অভিযোগে তিনি আরো বলেন,বহু বছর আগে থেকে বাগেরহাট জেলা সদরের রণবিজয়পুর মৌজায় আমার পৈতৃক সম্পত্তি তিন কাঠা জমি শান্তিপূর্ণভাবে ভোগ দখল করে আসছি। ওই জমি আমি একই এলাকার শেখ মোজাফফার আলীর কন্যা রোকসানা হাসিব এর নিকট কবলামূলে বিক্রয় করিয়া জমি হস্তান্তর করিয়া দিয়েছি। তারা সেখানে শান্তিপূর্ণভাবে ভোগদখল করিতেছিল। কিন্তু গত জুলাই আন্দোলনের কয়েক মাস আগে বাগেরহাটের মিনারা বেগম জনৈক লুৎফর রহমানের কাছ থেকে জমি ক্রয় করে ওই জমিতে ভোগ দখলে আসে। তারা ওই জমির গাছপালা কেটে লুটপাট করে ব্যাপক ক্ষতিসাধন করে। মিনারা বেগমের স্বামী মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রভাব খাটিয়ে আমাদেরকে জমি থেকে বেদখল করে দেয়। প্রাণনাশের হুমকি দেয়। আওয়ামী সন্ত্রাসীদের দিয়ে ভয়-ভীতি প্রদর্শন করতে থাকে। এলাকা ছেড়ে যেতেও হুমকি দেয় তারা। তাদের অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে আমরা কোথাও অভিযোগ দিলে সে সময়ে আওয়ামী লীগের কোন নেতা বিষয়টি আমলে নেন নাই। প্রশাসন ও কোন পদক্ষেপ গ্রহণ করে নাই। উল্টো আমাদেরকে হুমকি ধমকি দিয়েছে।
২০০৩ সালে স্থানীয় রুকসানা হাসিব এর কাছে তিন কাঠা জমি বিক্রয় করিয়া দিয়েছিলাম। কিন্তু প্রতিপক্ষ মিনারা বেগম জুলাই আন্দোলনের কয়েক মাস আগে জমি ক্রয় করিয়া উক্ত জমির মাঝখান থেকে জোর করে রাস্তা নির্মান করে সে ভোগদখল করছে। বর্তমানে রোকসানা হাসিবকে এই জমি থেকে উচ্ছেদ করার জন্য বহু চেষ্টা চালাচ্ছে। রোকসানা হাসিব ও তার স্বামী সন্তান খুবই শান্তিপ্রিয় এবং অসহায়। পক্ষান্তরে, মিনারা বেগমর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন জায়গায় প্রভাব খাটিয়ে হয়রানী করিতেছে।
এমতাবস্থায়, আমাদের বিক্রয় করা সম্পত্তি যাহাতে রোকসানা হাসিব ও তার স্বামী সন্তান শান্তিপূর্ণ ভাবে ভোগদখল করিতে পারে সে লক্ষ্যে আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আশা করি আপনাদের লেখনির মাধ্যমে বিষয়টি অবৈধ দখলদার উচ্ছেদ পূর্বক রোকসানা হাসিব শান্তিপূর্ণভাবে ভোগদখল করতে পারবে।
অভিযুক্ত জমির বিবারন বাগেরহাট জেলা এর অন্তর্গত সদর উপজেলা ১৩৭নং রনবিজয়পুর মৌজার বিআরএস খতিয়ান নং- ২৫-১৩৫৪, দাগ নং- ৩৭৬, জমির পরিমাণ- ০৩ (তিন) কাঠা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাগেরহাটে অবৈধ দখলদার উচ্ছেদে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

আপডেট টাইম : 06:22:57 pm, Wednesday, 15 April 2026