নিজস্ব প্রতিবেদক :
বাগেরহাটে পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি ও অবৈধ মজুতদারী রোধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন। রবিবার বাগেরহাট জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুবাইয়া বিনতে কাশেম পুরাতন বাজার, নাগেরবাজার,শহর রক্ষা বাঁধ সহ শহরের গুরুত্বপূর্ণ স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ এর আওতায় এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় মূল্যতালিকা সংরক্ষণ না করা,দোকানে মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার অপরাধে তিন ব্যাবসায়ীকে মোট ২৫০০০ টাকা জরিমানা সহ কাঁচাবাজারে অতিরিক্ত মূল্যে পণ্যবিক্রি করা ও ইজিবাইকের ভাড়া বৃদ্ধিরোধে অভিযান পরিচালনা করে। পন্যের মূল্য বেশী না নেয়া এবং ইজিবাইকে বেশী ভাড়া না নেওয়ার জন্য শহর রক্ষা বাঁধ,কাঁচাবাজার এবং ইজিবাইকের চালকদের আজকের মতো করে প্রাথমিক ভাবে সতর্ক করে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। এছাড়াও অবৈধ মজুতদারি ও পণ্যমূল্য সহনশীল রাখতে এই অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।
Dhaka
,
Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ
৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব
ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ
ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’
সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি
বাগেরহাটে অবৈধ মজুতদারী রোধ ও দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রনে প্রশাসনের অভিযান
-
Md.Liton - আপডেট টাইম : 12:20:31 pm, Monday, 4 April 2022
- 130 বার
জনপ্রিয় সংবাদ












