Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাগেরহাটে অবৈধ সম্পর্ক ঢাকতে নবজাতক হত্যা, জামাই-শ্বশুর আটক

  • Md.Liton
  • আপডেট টাইম : 04:52:36 pm, Saturday, 14 May 2022
  • 149 বার

বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটের রামপালে অবৈধ সম্পর্ককে ধামা চাপা দিতে সদ্যজাত নবজাতক শিশুকে নদীতে ফেলে হত্যা করার অভিযোগ উঠেছে জামাই-শ্বশুরের বিরুদ্ধে। শুক্রবার (১৩ মে) দুপুরে রামপাল উপজেলার মল্লিকেরবেড় গ্রামে এই নারকীয় হত্যার ঘটনা ঘটেছে। এঘটনায় ওই রাতেই স্থানীয় আম্বিয়া বেগম নামের নারীর করা মামলায় অবৈধ সম্পর্ক স্থাপনকারী আলামিন শেখ ও তার শ্বশুর শাহাজাহান হাওলাদারকে গ্রেফতার করেছেন পুলিশ। শনিবার (১৪ মে) দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করেছে। গ্রেফতার আল আমিন শেখ (২৬)মল্লিকের বেড় গ্রামের জামেল হাওলাদারের ছেলে এবং শাহাজাহান হাওলাদারের মেয়ের জামাতা।

মামলা সূত্রে জানাযায়, শ্বশুরবাড়িতে বসবাসের সুযোগে আল আমিনের সাথে তার চাচাতো শালি ১৭ বছর বয়সী কিশোরীর অবৈধ সম্পর্ক গড়ে ওঠে ৷ শারীরীক সম্পর্কের একপর্যায়ে ওই কিশোরী গর্ভবতী হয়ে পড়ে ৷ শুক্রবার (১৩) বেলা ১১টার দিকে কিশোরীর প্রসব বেদনা ওঠে। তখন গোপনে দুলাভাই আলামিন, আল আমিনের শ্বশুর শাহাজাহান ও কিশোরীর পরিবারের লোকজন তাকে নিয়ে গ্রাম্য ডাক্তারের যায়। পথিমধ্যে কবির নামের এক ব্যক্তির বাড়ীর সামনে ভ্যানের উপর একটি পুত্র সন্তান জন্ম দেয় ওই কিশোরী। পরবর্তীতে আলামীন ও তার শ্বশুর মিলে নবজাতক শিশুটিকে খালের পানিতে চুবিয়ে হত্যা করে ৷ এরপর তার মরদেহটি খালের পাশে পুতে ফেলার সময় স্থানীয়রা বিষয়টি দেখতে পায়।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সামসুদ্দিন বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে আলামিন ও তার শ্বশুরকে আটক করা হয়। এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আল আমিন হত্যা ও অবৈধ সম্পর্কে কথা স্বীকার করেছে। আল আমিন ও তার শ্বশুরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

ওসি আরও বলেন, কিশোরী এখনও অসুস্থ রয়েছেন। সে তার বাড়িতে আছেন। বাড়িতে বসেই প্রয়োজনীয় চিকিৎসা গ্রহন করছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাগেরহাটে অবৈধ সম্পর্ক ঢাকতে নবজাতক হত্যা, জামাই-শ্বশুর আটক

আপডেট টাইম : 04:52:36 pm, Saturday, 14 May 2022