Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাগেরহাটে অসহায় রোগী ও মসজিদ, মন্দির কর্তৃপক্ষের মাঝে অনুদানের চেক হস্তান্তর

  • Md.Liton
  • আপডেট টাইম : 08:09:47 pm, Sunday, 23 August 2026
  • 70 বার

বাগেরহাট প্রতিনিধি:জেলার ১৩ জন অসহায় রোগী এবং মসজিদ, মন্দির কর্তৃপক্ষের মাঝে ৪৭ লাখ টাকার অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে। জেলা পরিষদের উদ্যোগে আজ রোববার বেলা ১১টায় জেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা পরিষদ প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন সুবিধাভোগীদের হাতে এ আর্থিক সহায়তার চেক তুলে দেন।

প্রধান ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন বলেন, অসচ্ছল মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে জেলা পরিষদের পক্ষ থেকে এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অর্থের অভাবে যাতে কোনো অসহায় রোগীর চিকিৎসা ব্যাহত না হয়, সে বিষয়ে জেলা পরিষদ আন্তরিকভাবে কাজ করবে। বিশেষ করে দীর্ঘমেয়াদি ও ব্যয়বহুল চিকিৎসার ক্ষেত্রে নিম্নআয়ের মানুষের দুর্ভোগ আরও বেড়ে যায়। এ কারণে সরকারি ও স্থানীয় প্রশাসনের পাশাপাশি সমাজের সামর্থ্যবান ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকেও মানবিক সহায়তায় এগিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, আজকের অনুষ্ঠানে ১৩ জন অসচ্ছল রোগীকে সহায়তা দেয়া হলেও এটি একটি চলমান উদ্যোগ। ভবিষ্যতে প্রকৃত অর্থে যারা চিকিৎসা সহায়তা পাওয়ার যোগ্য, তাদের চিহ্নিত করে সহায়তার আওতায় আনার উদ্যোগ নেয়া হবে।

এসময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবু রিয়াদ, সহকারী প্রকৌশলী (চলতি দায়িত্ব) মো. শহীদুল আলম, প্রশাসনিক কর্মকর্তা মো. হারুন অর রশিদ,প্রধান সহকারী গৌরাঙ্গ কুমার পাল,বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি শেখ মো. আবু সাঈদ শুনু, সহ-সভাপতি এসএম রাজ, নির্বাহী সদস্য সোহেল রানা বাবু এবং জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

জেলা পরিষদ প্রশাসক সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সমাজের বিভিন্ন প্রান্তে থাকা প্রকৃত অসহায় ও চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রয়োজন এমন মানুষের তথ্য লেখনীর মাধ্যমে জেলা পরিষদ প্রশাসনের নজরে আনতে হবে। এতে প্রকৃত সুবিধাভোগীদের চিহ্নিত করা এবং স্বচ্ছতার সঙ্গে সহায়তা পৌঁছে দেয়া সহজ হবে।
তিনি বলেন, অসচ্ছল রোগীদের চিকিৎসায় সহায়তা দেওয়ার পাশাপাশি সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর সংস্কৃতি আরও জোরদার করা প্রয়োজন।

জেলা পরিষদের কর্মকর্তারা জানান, চিকিৎসার মতো জরুরি মানবিক প্রয়োজনে অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে এ সহায়তা প্রদান করা হয়েছে। ভবিষ্যতেও যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রকৃত অসহায় ও প্রয়োজনগ্রস্ত ব্যক্তিদের সহায়তা দেয়ার উদ্যোগ অব্যাহত রাখার কথা জানান তারা।

জেলা পরিষদের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে উপস্থিত সাংবাদিকরা বলেন, চিকিৎসার ব্যয় মেটাতে হিমশিম খাওয়া অসচ্ছল মানুষের জন্য এ ধরনের সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রকৃত সুবিধাভোগীদের চিহ্নিত করে সহায়তার পরিধি আরও বাড়ানো গেলে জেলার দরিদ্র মানুষের চিকিৎসাসেবায় তা ইতিবাচক ভূমিকা রাখবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাগেরহাটে অসহায় রোগী ও মসজিদ, মন্দির কর্তৃপক্ষের মাঝে অনুদানের চেক হস্তান্তর

আপডেট টাইম : 08:09:47 pm, Sunday, 23 August 2026