নিজস্ব প্রতিবেদক,বাগেরহাট:বাগেরহাটের কচুয়ায় সেনাবাহিনীর পক্ষ থেকে অসহায়-দুস্থদের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২০ এপ্রিল) বেলা ১১টায় কচুয়া ডিগ্রী কলেজ মাঠে বরিশাল শেখ হাসিনা সেনানিবাসের ৬৬ই বেঙ্গলের ৭ পদাতিক ডিভিশনের পক্ষ থেকে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়। অসহায়দের হাতে ঈদ উপহার তুলে দেন ৭ পদাতিক ডিভিশনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাকিব সালেক পিএসসি।
এ সময় কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা: তাছমিনা খাতুন, মেজর সিয়াম হাসান, ক্যাপ্টেন এএসএম মুরাদুজ্জামান, ক্যাপ্টেন আসিকুর রহমান, কচুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিকদার হাদিউজ্জামান, কচুয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অঞ্জন কুন্ডু, কচুয়া প্রেসক্লাবের সভাপতি খন্দোকার নিয়াজ ইকবাল, সাধারণ সম্পাদক কাজী সাইদুজ্জামানসহ সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশনেরকর্মকর্তারা উপস্থিত ছিলেন।এদিন কচুয়া উপজেলার ৫০০ জন অসহায় ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে চাল, ডাল, তেল, সেমাই, ও চিনি রয়েছে।
কচুয়ার পদ্মনগর এলাকায় সু্বধিাভোগী বৃদ্ধা মোতালেপ শেখ বলেন, সেনাবাহিনী থেকে খাদ্যসামগ্রী পেয়ে খুশি হয়েছি। তাদের জন্য আমরা দোয়া করি।
খলিশাখালী গ্রামের হাবিবুর রহমান বলেন, ঈদের আগের দিন ঈদ সামগ্রী দিয়েছে সেনাবাহিনী। আমরা গরিব, এত টাকা নাই যে ঈদের দিন ভালা খাবার কিনে খাব। আমার খুব আনন্দ লাগছে।
Dhaka
,
Sunday, 1 November 2026
শিরোনাম :
বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা
বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান
বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন
বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই
বাগেরহাটে স্কুল থেকে ফিরে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা
‘না বুঝে ভুল করেছি’ ক্ষমা চেয়ে শ্যালিকাকে ‘তালাকে’র ঘোষণা মাসুদের
রাশিয়াকে বিচ্ছিন্ন করার পশ্চিমা চেষ্টা শোচনীয়ভাবে ব্যর্থ: মারিয়া জাখারোভা
বাগেরহাটে অসহায়দের মাঝে সেনাবাহিনীর খাদ্য সামগ্রী বিতরণ
-
Md.Liton - আপডেট টাইম : 01:44:25 am, Friday, 21 April 2023
- 254 বার
জনপ্রিয় সংবাদ










